Thursday, May 14, 2026

নিজের কেন্দ্রেই ঢুকতে পারলেন না সাংসদ! জানেন তিনি কে!

Date:

Share post:

ভাবা যায়! তিনি সাংসদ। আর যেখানকার সাংসদ, সেখানেই কিনা তিনি ঢুকতে পারলেন না!

তিনি বসিরহাটের সাংসদ নুসরত, নুসরত জাহান। প্রধানমন্ত্রী- মুখ্যমন্ত্রীর বৈঠকের জায়গা বসিরহাট কলেজে ঢুকতে চেয়েছিলেন, তারজন্য বচসায় জড়ালেন। কিন্তু সাংসদকে নিজের এলাকার স্কুলে ঢুকতে দেওয়াই হলো না!

শুক্রবার স্বামী নিখিলকে নিয়ে বসিরহাটে পৌঁছে গিয়েছিলেন নুসরত। ইচ্ছে ছিল এই গুরুত্বপূর্ণ ক্ষণের সাক্ষী থাকা। যখন পৌঁছলেন তখন বসিরহাট কলেজে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রীর বৈঠক চলছে। সাংসদের গাড়ি আটকে দেন প্রধানমন্ত্রীর এসপিজি টিম। নুসরতকে জানোনো হয়, প্রশাসনিক বৈঠক চলছে। কোনও রাজনৈতিক নেতাকে ঢুকতে দেওয়া যাবে না। তিনি সাংসদ। এই এলাকার সাংসদ। এসপিজি টিমকে জানিয়েও লাভ হয়নি। শেষ স্বর চড়ে। বচসা বাধে। পরিস্থিতি সামাল দিতে নিরাপত্তারক্ষীরা শেষে নুসরতকে ভিতরে যাওয়ার অনুমতি দেন। কিন্তু নুসরত স্বামী নিখিলকে নিয়ে যেতে চান। এবার সাফ জানিয়ে দেওয়া হয়, সাংসদ যেতে পারেন, কিন্তু নিখিল নন। নুসরত নাছোড় হলেও নিরাপত্তারক্ষীরা এবার আরও কড়া। অগত্যা নিখিলকে ঢুকতে না দেওয়ায় দুজনে গাড়িতে চেপে বসেন। ফেরেন সোজা কলকাতা।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...