Friday, June 19, 2026

প্রশাসনের উদ্যোগ: কোচবিহারে কোয়ারেন্টাইন সেন্টারেই খুশির ঈদ পালনে ব্যবস্থা

Date:

Share post:

ফিরেছেন ভিন রাজ্য থেকে। তাই ঠাঁই হয়েছে কোয়ারেন্টাইন সেন্টারে। বছরে একবার আসে খুশির ঈদ। কিন্তু পরিবার, বন্ধুদের থেকে দূরে এবার কীভাবে কাটাবেন? রমজানের সম্পূর্ণ মাস এই চিন্তা করেই কাটিয়ে ছিলেন তাঁরা। কিন্তু জানতেন না, তাঁদের জন্য সারপ্রাইজ তৈরি করছিলেন কোচবিহার জেলা প্রশাসন। সোমবার সকালে সমস্ত নিয়ম-নীতি মেনে কোচবিহারের প্রতিটি কোয়ারেন্টাইনে কেন্দ্রে থাকা মুসলিম ধর্মালম্বী মানুষদের প্রথমে নমাজ পড়ার ব্যবস্থা করেন জেলা প্রশাসনের আধিকারিকরা। তারপরে আসে ভুরিভোজের পালা। কোয়ারেন্টাইনে থাকা সবার জন্য এদিন সেমাই এবং পুরি জলখাবার হিসেবে দেওয়া হয়। পরে আরও খাবারের ব্যবস্থা ছিল।

নমাজ শুধুমাত্র মুসলিম ধর্মালম্বীরা পড়লেও ঈদ উৎসবে কিন্তু শামিল হয় গোটা কোচবিহার। রাজ আমলেও হিন্দু-মুসলিম নির্বিশেষে ঈদ উৎসব হিসেবে পালিত হত সেখানে। পরবর্তীতে এই ধারা অব্যাহত ছিল। কিন্তু অতিমারীর আতঙ্কে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ পড়া হয় এবার। কোয়ারেন্টাইন সেন্টারগুলিতেও সামাজিক দূরত্ব বজায় ছিল। সরকারি নির্দেশিকা মেনে প্রতিটি মসজিদে দফায় দফায় নামাজ পড়ার ব্যবস্থা করা হয়েছিল। মারণ ভাইরাসের আতঙ্কের মধ্যেও জেলা প্রশাসনের উদ্যোগে কিছুটা খুশিতে কাটল ঈদ।

Related articles

প্রবল বৃষ্টিতে উত্তরে জাতীয় সড়কে ধস, ভাঙল সেতু, দক্ষিণে জারি হলুদ সতর্কতা

রাতভর প্রবল বৃষ্টি, প্রবল বৃষ্টিতে(Rain) উত্তরবঙ্গের(North Bengal) কার্শিয়ঙের ১১০ নম্বর জাতীয় সড়কে ধস, যান চলাচল ব্যহত। প্রবল বৃষ্টিতে...

বিদ্রোহী সাংসদদের ইস্যুতে স্পিকারের সঙ্গে বৈঠক, দিল্লি যাচ্ছেন অভিষেক

রাজ্যে পালা বদলের পর বিধানসভার পাশাপাশি লোকসভাতেও তৃণমূলের(TMC) ভাঙন অব্যাহত। ইতিমধ্যেই ২০ জন সাংসদ  ভিন্ন ব্লকে নাম লিখিয়েছেন,...

ইডির জিজ্ঞাসাবাদে বয়ানে গরমিল, কয়লা পাচার কাণ্ডে গ্রেফতার প্রাক্তন ওসি

কয়লা পাচার কাণ্ডে ইডির হাতে গ্রেফতার হলেন পশ্চিম বর্ধমানের বারাবনি থানার প্রাক্তন ওসি মনোরঞ্জন মণ্ডল( Monoranjan Mandol)। বর্তমানে...

যোগ দিবসের আগে ম্যারাথনে অংশ নিলেন শুভেন্দু, অতীতের রেকর্ড ভাঙার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগামী রবিবার আন্তর্জাতিক যোগ দিবস। রাজ্যে ডাবল ইঞ্জিন সরকার চালু হওয়ার পর জৌলুস বেড়েছে যোগ দিবসের। আগামী রবিবার...