Friday, May 22, 2026

আমফানের দাপটে পাটুলির ভাসমান বাজারে বিসর্জনের সুর

Date:

Share post:

ডুবে গেল আদরের নৌকো, ভেসে গেল স্বপ্নের সাম্পান। আমফানের দাপটে নৌকোর পাটাতনের সঙ্গে ডুবে গেল ভবিষ্যতের স্বপ্ন। পাটুলির সাজানো বাজারে এক ঝটকায় বিসর্জনের সুর। বেশ কিছুদিন ধরেই বাজারের রক্ষণাবেক্ষণ নিয়ে অভিযোগ তুলেছিলেন ব্যবসায়ীরা। তবু বিকিকিনি চলছিল। কিন্তু ঘূর্ণিঝড়ের দাপটে আর টিকে থাকতে পারেনি নড়বড়ে খোলের উপর ছইয়ের বাজার। ফল, সবজির সঙ্গেই ডুবে গিয়েছে ব্যবসায়ীদের লাভের আশা। অনেকেই বাজার থেকে ঋণ নিয়ে ওখানে দোকান করেছিলেন। কিন্তু এখন সবকিছুই বিশবাঁও জলে। কবে আবার ভাঙা নৌকায় রঙের প্রলেপ পড়বে? কবে তাতে শুরু হবে স্বপ্নের বিকিকিনি? তা জানেন না কেউই। এখন শুধু ভাঙা নৌকোর পাটাতনে বসে দীর্ঘশ্বাস ফেলা।

Related articles

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...