Wednesday, June 3, 2026

১৪ বছর আগে প্রিন্সের স্মৃতি ফিরলেও ফেরানো গেল না তেলেঙ্গানার ৩ বছরের শিশুকে

Date:

Share post:

তেলেঙ্গানায় ফিরে এল ১৪ বছর আগে হরিায়ানার সেই প্রিন্সের স্মৃতি। তবে অনেক লড়াইয়ের পর সেদিন প্রিন্স বেঁচে ফিরলেও, তেলঙ্গানার ১৭ ফুট গভীর কুয়োর পড়ে আর ফেরা হলো না ৩ বছরের এক শিশুর। মর্মান্তিক ও হৃদয়বিদারক ঘটনাটি ঘটে তেলেঙ্গানার মেদক জেলায়।

খবর পাওয়ার পরই শিশুটিকে বাঁচাতে শুরু হয় উদ্ধারকার্য। ঘটনাস্থলে যায় উদ্ধারকারী দল। তারা কুয়োয় অক্সিজেন পাঠায়। কুয়োর বেড় বাড়ানোর জন্য চলে খনন কাজও। রাতভোর চলে উদ্ধার কাজ। কিন্তু শেষরক্ষা হল না।

আজ, বৃহস্পতিবার ভোরে শিশুটিকে উদ্ধার করা গেলেও, তখন তার দেহে আর প্রাণ ছিল না। পুলিশ সূত্রে জানানো হয়েছে, এই কুয়োটি-সহ আরও দুটি এরকম কুয়ো বেআইনি ভাবে খনন করা হয়েছে। এগুলির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Related articles

‘তৃণমূল মানেই মমতা’, দলবিরোধীদের কড়া ভাষায় তোপ বিধায়ক কুণালের 

তৃণমূল মানেই মমতা বন্দ্যোপাধ্যায় আর মমতা বন্দ্যোপাধ্যায় মানেই তৃণমূল, এই সত্য গোটা বিশ্ব জানে। কিন্তু তা সত্ত্বেও ইদানীং...

স্বর্ণ ব্যবসায়ী খুনে প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ আদালতের 

স্বর্ণ ব্যবসায়ী খুনের মামলায় মূল অভিযুক্ত প্রাক্তন বিডিও প্রশান্ত বর্মনকে অবিলম্বে গ্রেফতারের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। কেন এতদিনেও...

গৌরী স্প্র্যাটের সঙ্গে বৈবাহিক জীবন শুরু আমিরের?

ফের সংবাদ শিরোনামে আমির খানকে ব্যক্তিগত জীবন! গৌরী স্প্র্যাটের সঙ্গে তাঁর সম্পর্ক নিয়ে গুঞ্জন নতুন নয় একেবারেই, কিন্তু...

কালীঘাটে অভিষেকের দরজায় ইডি, শিক্ষক নিয়োগ মামলায় ১৫ জুন তলব

শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নতুন করে তৎপরতা বাড়াল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ED)। বুধবার বিকেলে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক...