Thursday, May 14, 2026

কালবৈশাখী: বসিরহাটে পাঁচিল চাপা পড়ে মৃত ১, আহত ১

Date:

Share post:

বসিরহাটের হাড়োয়া ব্লক হাড়োয়া গ্রাম পঞ্চায়েতের মল্লিকপুরে কালবৈশাখীর দাপটে পাঁচিল চাপা পড়ে মৃত্যু হল একজনের। সন্ধের দাপটের পর বুধবার রাত ন’টা নাগাদ আবার নতুন করে ঝড় শুরু হয় । বাড়ির সামনে পাঁচিলের ধারে দাঁড়িয়ে ছিল বছর চল্লিশের মেহের আলি। রাত ন’টা নাগাদ সেই সময় হঠাৎ পাঁচিল ভেঙে যায়। চাপা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয় মেহের আলির। সঙ্গে থাকা আরও একজনকে গুরুতর জখম অবস্থায় হাড়োয়া গ্রামীণ হাসপাতালে ভর্তি রয়েছে। ভোর রাত থেকে বসিরহাটের সুন্দরবন লাগোয়া ব্লকগুলিতে বৃষ্টি শুরু হয়েছে।

আমফানের তাণ্ডবে এখনও জলবন্দি মানুষ। তার উপরে বৃষ্টির জেরে লাফিয়ে বাড়ছে জলস্তর। ফলে নতুন করে বিপদের মুখে সুন্দরবনের বিস্তীর্ণ অঞ্চলের বাসিন্দারা।

Related articles

প্রকাশিত হল উচ্চমাধ্যমিকের ফলাফল, পাশের হার ৯১.২৩ শতাংশ

চলতি বছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল (HS Result) প্রকাশিত হল। পাশের হার ৯১.২৩ শতাংশ। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের...

হাইকোর্টে আইনজীবীর পোশাকে মমতা

বৃহস্পতিবার সকালে আইনজীবীর পোশাকে কলকাতা হাইকোর্টে হাজির মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায়ের দায়ের করা রাজ্যে ভোট পরবর্তী...

প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত উত্তরপ্রদেশ, লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা! 

কোথাও গাছ উপড়ে পড়েছে, কোথাও ধসে গেছে দেওয়াল, বুধবার থেকে বৃষ্টি আর কালবৈশাখী তাণ্ডবে লণ্ডভণ্ড উত্তরপ্রদেশের (Uttarpradesh) একাধিক...

আজ বিধানসভায় জয়ী প্রার্থীদের শপথ গ্রহণের দ্বিতীয় পর্ব 

ছাব্বিশের বিধানসভা নির্বাচনের জয়ী প্রার্থীদের বিধায়ক পদে শপথ গ্রহণ পর্বের (MLA's oath taking program) আজ দ্বিতীয় দিন। বুধবার...