Sunday, March 15, 2026

হোয়াইট হাউস অবরোধ করতে এলে কুকুর লেলিয়ে দেবো, বলেন কী ট্রাম্প!

Date:

Share post:

আমেরিকার মিনিয়াপোলিসে কৃষ্ণাঙ্গ খুনে উত্তাল গোটা দেশ। যত সময় যাচ্ছে ক্ষোভের আগুন ততই ছড়িয়ে পড়ছে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। বিক্ষোভকারীদের হাতে পোস্টার। তাতে লেখা ‘আমাদের দম আটকে আসছে’। কার্ফু ভেঙেই নিউইয়র্ক, আটলান্টা, লাস ভেগাসের মত এলাকায় রাস্তায় নামলেন মানুষ। করোনা বিধি শিকেয় তুলে চলল ভাঙচুর, লুঠপাট, অগ্নিসংযোগ। অভিযুক্ত তিন পুলিশ অফিসারদের বিরুদ্ধে খুনের থার্ড ডিগ্রি আইন প্রয়োগের কথা জানালেও মানুষ শান্ত হয়নি। আমেরিকার কম করে ৫০টি শহরে দিনে, রাতে, গভীর রাতে মানুষ রাস্তায় নেমেছে। এর মাঝে বিতর্ক বাড়িয়ে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন হোয়াইট হাউস কেউ অবরোধ করতে এলে তাদের দিকে কুকুর ছেড়ে দেওয়া হবে। আর এই কথাতে আগুনে ঘি পড়েছে। রাবার বুলেট চালিয়ে মানুষকে মারা হচ্ছে। সাংবাদিকদের মারা হচ্ছে। কিন্তু ট্রাম্প বিরোধী, প্রশাসন বিরোধী হাওয়া এখন বাড়ছে। জর্জ ফ্লয়েড নামে এক কৃষ্ণাঙ্গকে শ্বেতাঙ্গ পুলিশ হাঁটু চাপা দিয়ে খুন করে ২৫ মে। সেই দৃশ্যের ভিডিও মানুষ দেখার পরে ক্ষোভের আগুন ছড়িয়ে পড়ে। মৃত্যুর আগে বছর ৪৬-এর সেই কৃষ্ণাঙ্গের শেষ কথা, ‘আমার দম আটকে আসছে’, সেটাই এখন আমেরিকার স্লোগান। পরিস্থিতি স্টেট অফ ইমার্জেন্সি দিকে না ঠেলে দেয়! জাস্টিন বিবর, জর্জ ক্লুনি, সিলভেস্টার স্ট্যালোন সহ শিল্পী অভিনেতারা প্রতিবাদে মুখর হয়েছেন।

spot_img

Related articles

বলিউডে শোকের ছায়া, প্রয়াত আটের দশকের জনপ্রিয় অভিনেত্রী মধু মালহোত্রা

৭২ বছর বয়সে প্রয়াত বলিউডের এককালের সুন্দরী অভিনেত্রী মধু মালহোত্রা (Madhu Malhotra)। রবিবার সকালে বর্ষীয়ান অভিনেত্রীর(Bollywood actress) মৃত্যুর...

কাশ্মীরে গুলির লড়াই, সেনার এনকাউন্টারে মৃত পাক জঙ্গি

রক্তাক্ত ভূস্বর্গ। শনিবার রাত থেকে সেনা - জঙ্গির  গুলির লড়াই । সূত্রের খবর, লড়াইয়ের মধ্যেই ভারতীয় সেনার (indian...

রাজ্যে তিন দফায় নির্বাচনের সম্ভাবনা, খবর কমিশন সূত্রে

রবিবার ছুটির দিনে নির্বাচন ঘোষণার পথে নির্বাচন কমিশন। দিল্লি থেকে বিকাল ৪টের সময় সাংবাদিক বৈঠক করে দেশের ৫...

রবিবাসরীয় মহানগরীতে কালবৈশাখীর সর্তকতা! বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির পূর্বাভাস জেলায় জেলায় 

ছুটির দিনে ৭০ কিলোমিটার বেগে ঝড় সঙ্গে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস (Rain with Thunderstorm alert) কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক...