Tuesday, March 17, 2026

আদতে পাকিস্তানে তৈরি ‘মিত্রো অ্যাপ’ ! নিরাপত্তা নিয়ে বিতর্ক তুঙ্গে

Date:

Share post:

জনপ্রিয় অ্যাপ TikTok-কে টক্কর দেওয়া ‘মিত্রো অ্যাপ’ নিয়ে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে এসেছে
৷ মেড ইন ইন্ডিয়া বলে প্রচার পাওয়া এই অ্যাপ আদতে ভারতে তৈরি নয় ৷ অ্যাপটি আসলে তৈরি হয়েছে পাকিস্তানে ৷
চিনা দ্রব্য বর্জনের সঙ্গে সঙ্গেই চিনা অ্যাপ টিকটকও বর্জনের তালিকায় ৷ এরই মাঝে ‘ভারতের তৈরি’ এই অ্যাপ এমন প্রচারে জনপ্রিয় হয়ে ওঠে মিত্রো অ্যাপ ৷ জানা গিয়েছে, মাত্র ২৬০০ টাকায় এর সোর্স  কোড কেনা হয়েছে পাকিস্তানি সফটওয়্যার কোম্পানি  Qboxus-থেকে৷
কিছুদিনের মধ্যেই জনপ্রিয়তায় বহু অ্যাপকে পিছনে ফেলে দিয়েছে এই অ্যাপটি৷ নতুন এই Mitron App লঞ্চ হওয়ার এক মাসের মধ্যেই প্রায় ৫০ লক্ষ নেটিজেন এই অ্যাপ মোবাইলে ডাউনলোড করে ফেলেছেন।
করোনার আবহে
সমস্ত চিনা দ্রব্য বয়কটের সঙ্গে সঙ্গেই থ্রি ইডিয়ট খ্যাত বিজ্ঞানী সোনাম ওয়াংচুকও এই টিকটক অ্যাপ ব্যবহার বন্ধ করতে আর্জি জানিয়েছেন ৷ এই সুযোগেই জনপ্রিয়তা বাড়িয়ে নিয়েছে এই মিত্রো অ্যাপ।
গুগল প্লে স্টোরে তালিকার ৭ নম্বরে এই রয়েছে এই অ্যাপ্লিকেশন। জনপ্রিয়তা সূচকে মিত্রো অ্যাপের রেটিং ৪.৭।
এই নয়া তথ্য সামনে আসাতে অ্যাপটির নিরাপত্তা সহ বেশ কিছু বিষয় নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

spot_img

Related articles

বিজেপি শিবিরে বড় ভাঙন: পদ্ম ছেড়ে জোড়াফুলে ফিরলেন শুভেন্দু-ঘনিষ্ঠ নেতা, নন্দীগ্রামে তৃণমূল প্রার্থী পবিত্র?

বাংলায় নির্বাচন ঘোষণার পর দিনই প্রার্থী ঘোষণা করেছে বিরোধীরা। মঙ্গলবার, বিকেলে পার্থী ঘোষণা করবনে শাসকদল তৃণমূল। তার আগেই...

মিশন সফল! হরমুজ দিয়ে ভারতে পৌঁছল ‘নন্দা দেবী’

প্রায় ৯০ হাজার মেট্রিক টনের বেশি এলপিজি নিয়ে ভারতের দিকে এগিয়ে আসছিল শিবালিক এবং নন্দা দেবী। ১৬ মার্চ...

প্রার্থীতালিকা প্রকাশের আগে তৃণমূলে প্রাক্তন ক্রিকেটার, যোগদান দুই ভিন্ন সম্প্রদায়ের শিক্ষাবিদদেরও

রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election Date) নির্ঘণ্টও প্রকাশিত হয়েছে। এবার প্রার্থীদের নাম প্রকাশ্যে আসার পালা। মঙ্গলবার...

KYC ছাড়া মিলবে না গ্যাস, জ্বালানি সংকটে সাধারণ মানুষের জন্য নতুন নিয়ম কেন্দ্রের

গ্যাসের অফিসের লম্বা লাইন, অসুস্থ হয়ে পড়ছেন বয়স্করা। কিন্তু তাতেও কোন ভ্রুক্ষেপ নেই। এবার আবার নতুন নিয়ম চালু...