Tuesday, June 23, 2026

‘সোশ্যাল ডিসট‍্যান্স’ মেনে বদলাচ্ছে সংসদের আয়োজনও

Date:

Share post:

করোনা বিশ্বমহামারির জেরে এবার বদল আসছে ভারতীয় সংসদের কাজকর্মের ধরনধারনে। সংক্রমণ এড়াতে সোশ‍্যাল ডিসট‍্যান্সিংয়ের বিধি মেনে অন‍্যরকম বন্দোবস্ত হতে চলেছে বলে সংসদ সূত্রে খবর। জুলাইয়ে সংসদের বর্ষাকালীন অধিবেশনেই সর্বোচ্চ সতর্কতা মেনে পরিবর্তিত ব‍্যবস্থা চালু হতে চলেছে। সাংসদদের স্বাস্থ‍্য সুরক্ষা নিশ্চিত করে কীভাবে সংসদ চালানো হবে সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন লোকসভার স্পিকার ওম বিড়লা ও রাজ‍্যসভার চেয়ারম্যান ভেঙ্কাইয়া নাইডু। আসন্ন অধিবেশনে সম্ভাব‍্য বদলগুলি হল:

লোকসভা ও রাজ‍্যসভার কক্ষ বদল। সেক্ষেত্রে লোকসভার অধিবেশন বসতে পারে সেন্ট্রাল হলে। ৮০০ আসনের সেন্ট্রাল হলে লোকসভার ৫৪৩ জন সদস‍্যের বসার ব‍্যবস্থা হবে। অন‍্যদিকে লোকসভার কক্ষে রাজ‍্যসভার সদস‍্যদের বসার ব‍্যবস্থা করা হবে।

দূরত্ববিধি মানার প্রয়োজনে দর্শক গ‍্যালারি বন্ধ রাখা।

একদিন অন্তর এক একটি কক্ষের অধিবেশন।

সংসদীয় অধিবেশন বা বিভিন্ন কমিটির ভার্চুয়াল বৈঠক করার বিষয়ে চিন্তাভাবনা। তাহলে সাংসদরা যে যেখানে আছেন সেখান থেকেই অধিবেশনে অংশ নিতে পারবেন।

Related articles

মেসি মামলায় হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্বস্তি বহাল অরূপের, ফের ধাক্কা শতদ্রুর

মেসি মামলায় আপাতত স্বস্তি বহাল রাজ্যের প্রাক্তন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের(Aroop Biswas)। হাইকোর্টের একক বেঞ্চের রক্ষাকবচ-নির্দেশকে চ্যালেঞ্জ করে...

বিচারপতির দাদা বিজেপি নেতা! বিচারব্যবস্থার উপর আস্থা রাখলেন কল্যাণ, মমতা-মামলায় বড় নির্দেশ হাই কোর্টের

ভবানীপুরের ভোটের ফলকে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) চ্যালেঞ্জ মামলায় কেন্দ্রের ইভিএম (EMV), ভিভিপ্যাট (VVPat), CCTV ফুটেজ...

তিস্তা-জলঢাকায় হড়পা বান, উত্তরবঙ্গে জারি রেড অ্যালার্ট

টানা এক সপ্তাহের ভারি বৃষ্টিতে উত্তরবঙ্গের (North Bengal Heavy rainfall) অবস্থা বেশ আশঙ্কাজনক। তিস্তা (Tista) আর জলঢাকা (Jaldhaka)...

মহানগরীতে দুপুরেই আঁধার নামিয়ে তুমুল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি

গত কয়েক দিনের দমবন্ধ করা ভ্যাপসা গরম শেষে ফের কলকাতা (Kolkata) ও পার্শ্ববর্তী এলাকায় ঝেঁপে বৃষ্টি নামল। মঙ্গলবার...