Saturday, May 16, 2026

শুরু জগন্নাথের স্নানযাত্রা

Date:

Share post:

পুরীতে শুরু জগন্নাথের স্নানযাত্রা। ভক্ত সমাগমহীন স্নানযাত্রা পুরীর মন্দিরের ইতিহাসে এই বিরল। ১০৮ ঘড়া জল ঢেলে শুরু স্নানপর্ব ভগবান জগন্নাথ, বলরাম ও দেবী শুভদ্রার। বিকেল সাড়ে পাঁচটার মধ্যে মঙ্গল অর্পনা, পাহান্দি, মদন মোহন বিজে, মঙ্গলা আলাতি, মইলামা, তাড়াপা লাগি ও অধরা পোছা পর্ব শেষ হবে। স্নানের জল আসে পুরীর শীতলা মন্দিরের সোনা কুয়ো থেকে। স্নানের জলে মেশানো হয় চুয়া, অগুরা, চন্দন ও সোদাসা উপছারা। আজ, শুক্রবার পূর্ণিমা, ভগবান জগন্নাথের জন্মদিন এবং ৯দিনের রথযাত্রার শুরু। রাতের দিকে দেব-দেবীকে নিয়ে যাওয়া হবে অনাসার ঘরে, যেখানে অসুস্থ হলেই দেবদেবী থাকেন। প্রলম্বিত স্নানের কারণে এই জ্বর আসার কারণেই এখানে থাকা। এই ১৪ দিন সময়ে ভগবান খাবেন শুধু ফল আর জল। জলে থাকবে চিজ আর হার্বাল দশমূলা। সেবায়তরা এই সময়ে গোপনে দেব-দেবিকে সুস্থ করার কাজে ব্রতী থাকবেন। সুস্থ হয়ে তাঁরা আবির্ভূত হবেন নবযৌবনবেশে। ১৪ দিনের পর অমাবস্যায়। রথযাত্রার আগের দিনে।

Related articles

আজ ডায়মন্ড হারবারে প্রশাসনিক বৈঠক মুখ্যমন্ত্রীর, বিকেলে নন্দীগ্রামে শুভেন্দু

আজ দক্ষিণ ২৪ পরগনা জেলা প্রশাসনের সঙ্গে বৈঠক করতে ডায়মন্ড হারবার যাচ্ছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রাজ্যে...

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...