Monday, May 4, 2026

দুই বিচারক পজিটিভ, জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের চিঠি প্রধান বিচারপতিকে

Date:

Share post:

আলিপুর কোর্টের দুই বিচারক, কৃষ্ণাঞ্জনা রায় এবং গিরিজানন্দ জানা করোনা আক্রান্ত ৷ এর ফলে রাজ্যের বিচারকদের মধ্যে এক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে৷

ওয়েস্ট বেঙ্গল জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশন আদালতের এই নিরাপত্তাহীন পরিবেশ নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির হস্তক্ষেপের আর্জি জানিয়েছে৷ অ্যাসোসিয়েশনের সভাপতি মানস কুমার পাল প্রধান বিচারপতির কাছে লেখা চিঠিতে বলেছেন, রাজ্যের আদালতগুলি করোনা- আতঙ্ক মুক্ত করা একান্তই প্রয়োজন৷ রাজ্যের আদালতগুলিতে স্বাভাবিক কাজকর্ম শুরু হওয়ার কথা খুব তাড়াতাড়ি৷ এই পরিস্থিতিতে রাজ্যের বিচারকদের মধ্যে এক ধরনের নিরাপত্তার অভাববোধ তৈরি হচ্ছে৷
অ্যাসোসিয়েশনের তরফে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে কথা বলে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহনের উদ্যোগ নিয়ে বিচারকদের আতঙ্কমুক্ত করার অনুরোধ জানানো হয়েছে প্রধান বিচারপতির কাছে৷

Related articles

ভোট গণনার প্রস্তুতিই নেই কমিশনের! চূড়ান্ত হয়রানিতে সরব কুণাল

ভোটগণনার ঠিক কয়েক ঘণ্টা আগে নির্বাচন কমিশনের বিরুদ্ধ গাফিলতি ও হয়রানির গুরুতর অভিযোগ তুললেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক...

ডাস্টবিনে ভিভিপ্যাট স্লিপ! ভোটগণনার আগের রাতে কাঠগড়ায় কমিশন

ভোটগণনার ঠিক আগের রাতে এক নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার সুভাষ নগর এলাকা। নোয়াপাড়া ও মধ্যমগ্রাম...

বিজেপি আসছে না, আমরাই জিতছি! ভবানীপুরের এজেন্টদের ‘লাস্ট মিনিট সাজেশন’ দলনেত্রীর

পরীক্ষার আগে লাস্ট মিনিট সাজেশন যাকে বলে। গণনার আগের রাতে ভবানীপুর বিধানসভা কেন্দ্রের কাউন্টিং এজেন্টদের ডেকে সেই সাজেশনই...

গণনা কেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা, সোমে অগ্নিপরীক্ষা রাজ্যের বিধানসভা নির্বাচনের 

দীর্ঘ প্রতিক্ষার অবসান হতে আর মাত্র কয়েক ঘণ্টা। সোমবার সকাল ৮টা থেকে শুরু হচ্ছে রাজ্যের বিধানসভা নির্বাচনের ভোটগণনা।...
বিধানসভা নির্বাচন ২০২৬ লাইভ ফলাফল আপডেট
পশ্চিমবঙ্গ মোট বিধানসভা কেন্দ্র: 293
টি এম সি
0 এগিয়ে
বিজেপি
0 এগিয়ে
কংগ্রেস
0 এগিয়ে
বামফ্রন্ট
0 এগিয়ে
আই এস এফ
0 এগিয়ে
অন্যান্য
0 এগিয়ে