Sunday, May 31, 2026

বিধায়কদের ভোট প্রস্তুতির বার্তা, দুষ্টুমি করলে কড়া শাস্তির হুঁশিয়ারি নেত্রীর

Date:

Share post:

এক বছর পর ভোট। এটা মাথায় রেখেই বিধায়কদের কাজ শুরু করে দেওয়ার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। উন্নয়নকে হাতিয়ার করেই ভোটে নামবে দল, সেটাও পরিষ্কার করলেন ভিডিও বৈঠক থেকে।

বিধায়কদের সঙ্গে ভিডিও বৈঠকে বিজেপিসহ বিরোধী দলকে তোপ দাগলেন তৃণমূলনেত্রী। নেত্রীর সাফ কথা, তৃণমূল সরকারকে বদনাম করতে নেমেছে বিজেপি-কংগ্রেস- সিপিএম। বিজেপি অপপ্রচার করতে কোটি কোটি টাকা খরচা করছে। এর বিরুদ্ধে পাল্টা প্রচারে নামতে হবে। রীতিমতো তথ্য হাজির করে এই লড়াইয়ে নামবে তৃণমূল কংগ্রেস। ভার্চুয়াল এই বৈঠকে দলের শীর্ষ নেতৃত্ব ছিলেন।

নেত্রী মনে করিয়ে দিলেন, দলমত নির্বিশেষে সকলের কাছে ত্রাণ পৌঁছতে হবে। দুর্গত মানুষকে নিয়ে কোনও রাজনীতি নয়। ক্ষতিগ্রস্তরা যেন সরকারি ত্রাণ ও পুনর্বাসন পান তা নিশ্চিত করতে হবে। তবে দুর্যোগ নিয়ে রাজনীতি হচ্ছে বলে অভিযোগ করেন।

পরিযায়ী শ্রমিকদের লকডাউনের আগেই ফেরাতে হতো, বৈঠকে ফের বলেন মমতা। অভিযোগ করলেন, কেন্দ্র এ ব্যাপারে কোনও আগাম পরিকল্পনাই করেনি। যেভাবে হোক তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। আর এই কারণেই রাজ্যে পরিযায়ীরা ফিরতেই করোনা সংক্রমণ বাড়ছে, তাকে নিয়ন্ত্রণে রাখা যাচ্ছে না। এর দায় নিতে হবে কেন্দ্রকেই।

নেত্রী এদিন জোর দেন বিজেপির ফেক নিউজের উপর। বলেন, এর বিরুদ্ধে ব্লকে ব্লকে প্রচার করতে হবে। পাল্টা বলতে হবে, বোঝাতে হবে মানুষকে। পাশাপাশি দলীয় শৃঙখলার প্রশ্নে তিনি বলেন, কেউ দুষ্টুমি করলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।

Related articles

এশিয়াডে পদকের স্বপ্ন শেষ, যোগী রাজ্যে খুন প্রতিভাবান প্যারা অ্যাথলিট

যোগী রাজ্যে খুন জাতীয় স্তরের প্যারা অ্যাথলিট চিরাগ ত্যাগী (Chirag Tyagi)। কয়েক দিন আগেই এশিয়ান গেমসের যোগ্যতা অর্জন...

অভিষেকের হামলাকারীরা লাভলি ঘনিষ্ঠ! অভিযোগ উঠতেই পাল্টা জবাব প্রাক্তন বিধায়িকার

দক্ষিণ ২৪ পরগনা সোনারপুরে (Sonarpur, South 24 Parganas) মৃত দলীয় কর্মীর পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে আক্রান্ত তৃণমূল...

হিমাচলে নিয়ন্ত্রণ হারিয়ে ৫০০ ফুট নীচে গাড়ি! মৃত্যু ৮ পর্যটকের

হিমাচল প্রদেশে মর্মান্তিক দুর্ঘটনা (Himachal Pradesh Accident)! নিয়ন্ত্রণ হারিয়ে প্রায় ৫০০ ফুট গভীর খাদে পড়েছে এক যাত্রীবাহী গাড়ি।...

পথ অবরোধ করে প্রতিবাদ-আন্দোলনের ‘অপরাধে’ ধৃত অসিত মজুমদার-সহ ১১

সোনারপুরে তৃণমূলের (TMC) সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) উপর হামলার প্রতিবাদে পথ অবরোধের ঘটনায় চুঁচুড়ার প্রাক্তন...