Wednesday, May 6, 2026

হাঁটু দিয়ে ব্যক্তির গলা চেপে ধরল পুলিশ! আমেরিকার ধাঁচে ঘটনা ভারতেও

Date:

Share post:

করোনা পরিস্থিতিতে স্বাভাবিক ছন্দে ফিরছে দেশ। শুরু হয়েছে আনলক ফেজ ওয়ান। বৃহস্পতিবার এই অবস্থায় রাজস্থানের যোধপুরে টহল দিতে বেরোয় পুলিশ। সেই সময় মাস্ক না পরে রাস্তায় ঘোরাঘুরি করছিলেন সোমকরণ নামে এক ব্যক্তি। কেন তিনি মাস্ক পরেননি তা জানতে চান পুলিশকর্মীরা। এরপর শুরু হয় দু’পক্ষের বচসা। হাতাহাতিতে জড়িয়ে পড়ে দু’পক্ষই। এক পুলিশকর্মী সোমকরণকে মাটিতে শুইয়ে তাঁর গলায় হাঁটু দিয়ে চেপে ধরেন। স্থানীয়দের হস্তক্ষেপে ওই ব্যক্তিকে ছাড়ে পুলিশ। পুলিশকে শারীরিক নিগ্রহের অভিযোগে সোমকরণের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই তাঁকে গ্রেফতার পুলিশ।

রাজস্থানের এই ঘটনা জর্জ ফ্লয়েডের মৃত্যুর স্মৃতি উস্কে দেয়। কিছুদিন আগে আমেরিকার কৃষ্ণাঙ্গ এক ব্যক্তির গলা চেপে ধরে পুলিশ। প্রায় আট মিনিট ওই অবস্থাতেই রাখা হয় তাকে শেষমেষ মৃত্যু হয় তাঁর। এই ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে আমেরিকাসহ সারা বিশ্ব। এরই মধ্যে একই কায়দায় পুলিশের আক্রমণ এই দেশে। সোমকরণের মৃত্যু না হলেও যেভাবে পুলিশকর্মী তাঁর ওপর আক্রমণ করেছে তার তীব্র নিন্দা করছে সারাদেশ। তবে পুলিশের অমানবিক আচরণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি প্রশাসন। ঘটনায় পুলিশের পাল্টা অভিযোগ, পুলিশকর্মীদের জামা কাপড় ছিড়ে ফেলে ওই ব্যক্তি।

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...