Wednesday, May 6, 2026

দুর্নীতির অভিযোগে বসিরহাটে অঞ্চল সভাপতির বাড়ি ঘেরাও ভাঙচুর, উত্তেজনা

Date:

Share post:

অঞ্চল সভাপতির বিরুদ্ধে ক্ষতিগ্রস্ত ঘরের টাকা অন্যকে পাইয়ে দেওয়ার অভিযোগে উত্তেজনা বসিরহাটের উচিলদহ গ্রামে। শনিবার দুপুর, প্রথমে তৃণমূলের অঞ্চল সভাপতি অখিল মিশ্রর বাড়ি ঘেরাও করেন স্থানীয়রা। পর ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। অঞ্চল সভাপতি প্রকৃত আমফানের ক্ষতিগ্রস্ত ঘরের টাকা যাঁদের দরকার তাঁদের না দিয়ে নিজেদের পছন্দমতো নামে তালিকা তৈরি করে দিয়েছেন। তিনি স্বজনপোষণ করছেন বলে অভিযোগ। হাড়োয়া থানার পুলিশ বাহিনী ও র‍্যাপ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। অঞ্চল সভাপতি জানান, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। শুধুমাত্র সন্দেহের বশে এই ঘটনা ঘটিয়েছেন গ্রামবাসীরা। তাঁদের কাছে উপযুক্ত তথ্য-প্রমাণ নেই।ঘটনাস্থলে পুলিশ ও র‍্যপ মোতায়েন রয়েছে।

Related articles

সরকার বদলে সুমনের ডিগবাজি “আমি তৃণমূলপন্থী নই”, ‘এবার উনি বিজেপি হবেন’, তোপ তসলিমার

বাংলার শাসন ক্ষমতার পরিবর্তন হতেই ভোলবদল কবীর সুমনের (Kabir Suman)। দীর্ঘ সময় ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসায় পঞ্চমুখ থাকা...

নাম জড়াল ডোপিং বিতর্কে, প্রত্যাবর্তনের আগে নির্বাসিত হবেন ভিনেশ?

বিতর্ক যে পিছু ছাড়ছে না ভিনেশ ফোগাটের(Vinesh Phogat)। প্রত্য়াবর্তনের আগেই নিষেধাজ্ঞার কবলে পড়তে পারেন মহিলা এই কুস্তিগীর। ডোপিং...

দেশজুড়ে দু’দিনের ব্যাঙ্ক ধর্মঘট SBI-এর! পরিষেবা বিঘ্নিত হওয়ার আশঙ্কা

১৬ দফা দাবিতে আগামী ২৫ ও ২৬ মে দেশজুড়ে ধর্মঘটের ডাক দিলেন স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)-র কর্মীরা।...

বাংলায় পালাবদলে আইপ্যাকে আস্থা হারাচ্ছে বাকি রাজ্য! বড় সিদ্ধান্ত অখিলেশের 

পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের (TMC) পরাজয়ের পর জোড়া ফুলের ভোটকুশলী সংস্থা আইপ্যাকের (IPAC) বিশ্বাসযোগ্যতা কমছে। তামিললাড়ুতেও ভরাডুবি...