Wednesday, May 6, 2026

করোনা পরিস্থিতি আয়ুষ্মান ভারত প্রকল্প প্রসারের অনুঘটক: হু প্রধান

Date:

Share post:

বিশ্বজুড়ে চলছে নভেল করোনাভাইরাসের ত্রাস। তবে এই ভাইরাস ভারতের সামনে এনে দিয়েছে এক সুবর্ণ সুযোগ। এমনটাই মত বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস আধানমের। তাঁর মতে, করোনা পর্বে আয়ুষ্মান ভারত এর মাধ্যমে স্বাস্থ্য পরিষেবার উন্নতি হতে পারে।

লকডাউনের পরেও বাগে আনা যাচ্ছে না দেশে করোনার সংক্রমণ। শনিবার সকালে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, বিশ্বের কোভিড তালিকা ছ’নম্বরে উঠে এসেছে ভারত। যা যথেষ্ট উদ্বেগজনক। শুক্রবার হু-র প্রধান ভারতের করোনা পরিস্থিতি বলেন, “করোনা পরিস্থিতি বিশ্বের বেশিরভাগ দেশের সামনে একটা বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু পাশাপাশি বেশ কিছু সুযোগ রয়েছে। সেই দিকেও আমাদের তাকাতে হবে। স্বাস্থ্য প্রকল্প আয়ুষ্মান ভারতকে হাতিয়ার করে এই পরিস্থিতিতে আরও উন্নতি করতে পারে ভারত। প্রাথমিক স্বাস্থ্য পরিষেবা ও আয়ুষ্মান ভারতের বিভিন্ন প্রকল্প জনগণের সামনে তুলে ধরা উচিত। এই সময়টা ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”

প্রসঙ্গত, ২০১৮ সালে আয়ুষ্মান ভারত প্রকল্পের কথা ঘোষণা করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ প্রসঙ্গে টেড্রস আধানম আরও বলেন, “আয়ুষ্মান ভারত প্রকল্প শুরু হওয়ার সময় বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই প্রকল্পের সাফল্যের ব্যাপারে আশাবাদী ছিল। করোনা আবহে গোটা দেশে এই প্রকল্প সরিয়ে দেওয়ার সুযোগ রয়েছে সরকারের হাতে। ভাইরাস মোকাবিলায় এই প্রকল্প কার্যকর হবে বলেই আমার ধারণা।”

Related articles

কোথাও তৃণমূলের পার্টি অফিসে আগুন, কোথাও গুলিবিদ্ধ বামকর্মী; জেলায় জেলায় ভোট পরবর্তী হিংসার ছবি

ভোটের ফলাফল ঘোষণার দিন থেকে বুধবার সকাল পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্তে নির্বাচন পরবর্তী হিংসার (post poll violence) ছবি...

অভিষেকের বাড়ি-অফিসের সামনে থেকে সরল পুলিশি নিরাপত্তা

মমতা বন্দ্যোপাধ্যায়ের পর এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নিরাপত্তাও শিথিল হল, তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের বাড়ি শান্তিনিকেতনের...

‘পদত্যাগ করুন পিয়া’, ইমপা সভাপতির বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তুলে পরিবর্তনের পক্ষে প্রযোজকরা!

বাংলার রাজনৈতিক মানচিত্রে পরিবর্তন হতেই টালিগঞ্জের স্টুডিওপাড়ায় এসে পড়ল তার ঝাপটা। লাইট -ক্যামেরা- অ্যাকশন জগতের ক্ষমতার অলিন্দেও এবার...

রণক্ষেত্র রাজবাড়ি! ভোট-পরবর্তী হিংসা রুখতে গিয়ে গুলিবিদ্ধ ন্যাজাটের ওসি 

ভোট পরবর্তী অশান্তি রুখতে গিয়ে গুলিবিদ্ধ হলেন ন্যাজাট থানার ওসি ভরত প্রসুন কর। মঙ্গলবার রাতে ন্যাজাট থানার রাজবাড়ি...