Wednesday, May 6, 2026

বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে ২৯৪ টি কেন্দ্রে প্রচারে নামছে তৃণমূল: পার্থ

Date:

Share post:

করোনা আবহে এবং আমফান বিপর্যয়ের কঠিন পরিস্থিতির মধ্যে যখন রাজ্য সরকার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কাজ করছেন, ঠিক তখনই নোংরা রাজনীতি করছে বিজেপি। সহযোগিতার বদলে তারা কুৎসা-অপপ্রচার করছে।

এবার তারই জবাব দিলেন তৃণমূল মহাসচিব তথা রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আজ, শনিবার সাংবাদিক সম্মেলন করে বিজেপিকে ফের কড়া ভাষায় আক্রমণ করলেন পার্থ চট্টোপাধ্যায়। সেইসঙ্গে জানালেন, বিজেপির অপপ্রচারের বিরুদ্ধে রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রেই পাল্টা প্রচারে নামবে তৃণমূল। যার রূপরেখা নিজেই ঠিক করে দিয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

পার্থ চট্টোপাধ্যায়ের অভিযোগ, করোনা মোকাবিলায় বাংলা নিজে যেভাবে লড়ছে, সেই কৃতিত্ব স্বীকার না করে একাধিক অপপ্রচার করেছে বিজেপি। ইচ্ছে করে বাংলায় ত্রুটিপূর্ণ টেস্ট কিট পাঠানো হয়েছে। তারপরও বাংলায় করোনায় মৃত্যুর হার অনেক কম বলে দাবি তাঁর।

Related articles

IFA U-13 Football: সোনারপুর ডায়নামিকের বিরুদ্ধে ড্র মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়নের

প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় খেলায় আটকে গেল মার্লিন গ্রুপের ক্লাব প্যাভিলিয়ন। আইএফএ (IFA) আয়োজিত স্টেট ইয়ুথ লিগের...

পদত্যাগ করব না, রাষ্ট্রপতি শাসন হলে রেকর্ড থাকুক: মমতা, নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টে যাবে তৃণমূল

নির্বাচন নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবে দল। বুধবার কালীঘাটে জয়ী বিধায়কদের নিয়ে বৈঠকে জানালেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা...

ভোট-পরবর্তী অশান্তিতে ২০০ FIR, ৪৩৩ জন গ্রেফতার: আইন হাতে তুলে না নেওয়ার বার্তা DGP-র

ভোট-পরবর্তী অশান্তিতে মোট ২০০টি এফআইআর (FIR) হয়েছে। তার জেরে ৪৩৩ জনকে গ্রেফতার ও কমপক্ষে ১১০০ জনকে আটক করা...

বিজেপিকে শুভেচ্ছা দেবের! কী জানিয়েছেন তৃণমূল সাংসদ

রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসছে বিজেপি (BJP)। চলছে পালাবদলের রাজনীতি। এর মধ্যেই তৃণমূল সাংসদ-অভিনেতা দেবের (MP-Actor Dev) একটি পোস্ট...