Tuesday, May 12, 2026

রত্নাকে পাশে নিয়েই দলীয় বৈঠকে পার্থ, শীর্ষ নেতৃত্বের গুড বুকে শোভন-জায়া

Date:

Share post:

কলকাতার প্রাক্তন মেয়র তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী শোভন চট্টোপাধ্যায়ের ১৩১ নম্বর ওয়ার্ডে বসেই শোভন-পত্নী রত্না চট্টোপাধ্যায়ের প্রশংসায় ফের একবার পঞ্চমুখ তৃণমূল মহাসচিব তথা রাজ্যের মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। করোনা মোকাবিলায় লকডাউন পর্বে মানুষের জন্য রাজ্য সরকার যে পদক্ষেপ ও প্রয়াস নিয়েছে, সেই পরিসংখ্যান তুলে ধরতে গিয়ে রত্নার চট্টোপাধ্যায়ের কাজের উদাহরণ তুলে ধরেন পার্থ চট্টোপাধ্যায়। দলের বৈঠকে রত্নাকে পাশে বসিয়েই তাঁর করোনা ও আমফান মোকাবিলায় কাজের খতিয়ান তুলে ধরেন পার্থ। রত্না কাউন্সিলর না হওয়া সত্ত্বেও যে দায়িত্ব তাঁকে দেওয়া সেটা তিনি করে গিয়েছেন। যা নজর কেড়েছে শীর্ষ নেতৃত্বের।

ওয়ার্ডের সাধারণ গরিব মানুষ থেকে শুরু করে তাঁদের অঞ্চলে আটকে থাকা ভিন রাজ্যের পরিযায়ী শ্রমিকদের
কাছে পর্যাপ্ত চাল, ডাল, নিত্যপ্রয়োজনীয় জিনিস পৌঁছে দিয়েছেন রত্না। শুধু তাই নয়, রান্নার জ্বালানি যাঁদের কাছে ছিল না, এমন মানুষের পাশে দাঁড়াতে রান্না করে পর্যন্ত খাইয়েছেন রত্নাদেবী। এমনই হাতে গরম তথ্য তুলে ধরার পাশাপাশি প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়ের ভূমিকার কড়া সমালোচনা করেন পার্থ।

তাঁর কথায়, “আমাদের দল থেকে ১৩১ নম্বর ওয়ার্ডে নির্বাচিত কাউন্সিলর, এখন তিনি কোন দলে আছেন, কেউ জানেন না। তিনি এলাকায় আসেনও না, কিছু করেনও না । তাঁর সব কাজ তাই এতদিন ধরে কঠোর পরিশ্রম করে সামলাচ্ছে।”

প্রসঙ্গত, শোভন দল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর ১৩১ ওয়ার্ডের দায়িত্ব রত্না চট্টোপাধ্যায়কেই দিয়েছিলেন দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তারপর থেকে ওয়ার্ডের যাবতীয় দায়িত্ব সামলাচ্ছেন রত্না। তিনি যে শীর্ষ নেতৃত্বের গুড বুকে রয়েছেন, সেটা তৃণমূল মহাসচিব রত্নাকে পাশে বসিয়ে নিজের বক্তব্যের মাধ্যমে বুঝিয়ে দেন।

Related articles

তিলজলার চামড়ার কারখানায় ভয়াবহ আগুন! মৃত ২, আশঙ্কাজনক আরও

শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। তিলজলার একটি চামড়ার কারখানায় আগুন লেগে মৃত্যু হলো দুই ব্যক্তির! মঙ্গলবার এক পাঁচতলা...

চন্দ্রনাথ হত্যাকাণ্ডের তদন্তে CBI! গঠন ৭ সদস্যের সিট

চন্দ্রনাথ রথ খুনে (Chandranath Rath Murder Case) এবার তদন্তভার নিল সিবিআই (CBI)। পাশাপাশি সিবিআইয়ের ডিআইজি পঙ্কজ কুমার সিংয়ের...

অবসর নিয়ে প্রীতমকে চ্যালেঞ্জ অরিজিতের! তারপর…

ভক্তদের আশাহত করে কয়েক মাস আগেই প্লেব্যাক থেকে অবসর নিয়েছেন 'রং দে তু মোহে গেরুয়া' গায়ক। কেন এমন...

হাওড়ার তৃণমূল নেতার বাড়িতে ‘গোপন সুড়ঙ্গ’! ‘ডন’ শামিমের খোঁজে তল্লাশি

হাওড়ার দাপুটে তৃণমূল নেতা (TMC Leader) শামিম আহমেদ (Shamim Ahmed) ওরফে 'বড়ে'-র বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে চোখ কপালে...