Wednesday, February 25, 2026

দিল্লি হিংসার চার্জশিটে বিজেপির একাধিক নেতার উস্কানিমূলক বক্তব্য বেমালুম বাদ !

Date:

Share post:

চলতি বছরের শুরুতেই হিংসার আগুনে জ্বলেছিল রাজধানী দিল্লি। এবার সেই ঘটনার চার্জশিট পেশ করল দিল্লি পুলিশ। আর তাতে উস্কানিমূলক মন্তব্য করেও নাম নেই কপিল মিশ্র সহ একাধিক বিজেপি নেতার।
অথচ ঘটনার আগে একাধিক উসকানিমূলক মন্তব্য করেছিলেন বেশ কয়েকজন বিজেপির শীর্ষনেতা। কিন্তু পুলিশের দেওয়া চার্জশিটে সেই বিষয়ের কোনও উল্লেখ নেই। বিতর্কিত সিএএ–এর বিরুদ্ধে যাঁরা বিক্ষোভ দেখিয়েছিলেন, শুধুমাত্র তাঁদেরই অভিযুক্ত করা হয়েছে। আর এই নিয়েই শুরু হয়েছে নতুন বিতর্ক।
কী আছে পুলিশের দেওয়া চার্জশিটেে? জানা গিয়েছে, ১৩ ডিসেম্বর থেকে শুরু হওয়া প্রতিবাদ থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত অধিকাংশ ঘটনার বিবরণ থাকলেও বিজেপি নেতা কপিল মিশ্র থেকে অনুরাগ ঠাকুর, কারোর বক্তব্যেরই উল্লেখ নেই। বদলে সিএএ বিক্ষোভকারী, জামিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া এবং শাহিনবাগের বিক্ষোভকারীদের নাম রয়েছে।
ওই রিপোর্টে শুধু উল্লেখ করা হয়েছে, প্রতিবাদীদের কী ভূমিকা ছিল, জামিয়া মিলিয়ায় বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের কি ভূমিকা ছিল।
যদিও কপিল মিশ্র পুলিশের উচ্চপদস্থ কর্তাদের সামনেই কার্যত হুমকি দিয়েছিলেন, পুলিশ রাস্তা থেকে সমাবেশ তুলতে না পারলে তিনি রাস্তায় নামবেন। এরপরই মৌজপুর থেকে পূর্ব দিল্লির একাধিক জায়গা থেকে সাম্প্রদায়িক হানাহানির খবর আসতে থাকে। টানা চারদিন জ্বলে রাজধানী দিল্লি। ৫০ জনের বেশি লোক মারা যান। যাঁর মধ্যে অধিকাংশই ছিলেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানু্ষ। গোটা দেশে কপিল মিশ্রর ওই বক্তব্য নিয়ে বিতর্কের ঝড় বয়ে যায়। এমনকি বদলি হওয়ার আগে ঘটনার শুনানিতে দিল্লি পুলিশকে তীব্র ভর্ৎসনা করেন বিচারপতি এস মুরলিধর। অথচ চার্জশিটে সেই ঘটনার উল্লেখ না থাকায় বিতর্ক দানা বাঁধতে শুরু করেছে ।

spot_img

Related articles

সিইও দফতরে ধুন্ধুমার! বিজেপির ‘লুম্পেন’দের তাণ্ডবের অভিযোগে সরব তৃণমূল

মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের (সিইও) দফতর। বিজেপির বিরুদ্ধে অশান্তি ও বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ তুলে...

ডিজিপি পদে পদোন্নতি জাভেদ শামিমের, জোড়া দায়িত্বেই আস্থা নবান্নের

রাজ্য পুলিশের অন্দরে বড়সড় রদবদল। পদোন্নতি হল আইপিএস অফিসার জাভেদ শামিমের। মঙ্গলবার স্বরাষ্ট্র দফতরের পক্ষ থেকে জারি করা...

কপিল-সানিদের চিঠির পরই তৎপরতা, ইরমানের চিকিৎসায় অসন্তুষ্ট পরিবার

ইমরান খানের(Imran Khan) সুচিকিৎসার জন্য পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফকে একটি খোলা চিঠি লিখেছিলেন বিশ্বক্রিকেটের ১৪ জন প্রাক্তন অধিনায়ক।...

ফেডারালিজমকে ক্ষতবিক্ষত করছে কেন্দ্র! সুকান্তকে প্রশ্ন বাণে বিদ্ধ করে কটাক্ষ ব্রাত্যর

সমগ্র শিক্ষা মিশনের কোটি কোটি টাকা আটকে রেখেছে নরেন্দ্র মোদির সরকার। সেই এবার সেই ইস্যুতে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী...