Sunday, May 17, 2026

কলকাতা: হাত গলে জল পড়ছে, ভূগর্ভস্থ জলস্তর নামার আশঙ্কা

Date:

Share post:

নোবেল করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে প্রাথমিকভাবে সবচেয়ে কার্যকরী হাত ধোয়া। নির্দিষ্ট সময় অন্তর সাবান দিয়ে হাত ধুতে হবে। একইসঙ্গে ধুতে হবে মুখ, পা। বাইরে থেকে বাড়ি ফিরলে বাইরে জামাকাপড় ধুয়ে ফেলতে হবে। অর্থাৎ পর্যাপ্ত জলের প্রয়োজন। আর এই প্রয়োজন মেটাতে গিয়ে জল অপচয় হচ্ছে যথেষ্ট। অন্তত এমনটাই ধরা পড়েছে সমীক্ষায়। আর তার ফলে আশঙ্কা দেখা দিয়েছে মহানগরীর ভূগর্ভস্থ জলের স্তর নেমে যাওয়ার। গত পাঁচ দশক ধরেই কলকাতার ভূগর্ভস্থ জলস্তর ৭-১১ মিটার নেমেছে বলে ‘সেন্ট্রাল গ্রাউন্ড ওয়াটার বোর্ড’-এর সমীক্ষায় ধরা।কোভিড-19 পরিস্থিতিতে কলকাতা ও আশপাশের জেলায় কত বাড়তি জল খরচ হচ্ছে, তা নিয়ে সমীক্ষা চালায় যাদবপুর বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয়ের ‘ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং’ বিভাগের করা এই সমীক্ষায় ধরা পড়েছে, টানা ৭২ ঘণ্টা পাম্প চালালে, ওই সংশ্লিষ্ট এলাকায় সাড়ে তিন মিটার জলস্তর নেমে যায়। সেই জলস্তর আগের অবস্থায় ফিরতে বেশ কিছুটা সময় লাগে। অধ্যাপক পঙ্কজকুমার রায় জানান, জলের ব্যবহার বাড়লেও সরবরাহের মূল উৎস একই ভূপৃষ্ঠ ও ভূগর্ভস্থ জল। এখন জলের চাহিদা মেটাতে কোথাও ভূপৃষ্ঠের জল বেশি নেওয়া হচ্ছে, আবার কোথাও ভূগর্ভস্থ জল বেশি পরিমাণে তোলা হচ্ছে। বিশেষ করে বড়-বড় আবাসনে জল খরচ বেশি হচ্ছে। ফলে কলকাতার যে সমস্ত জায়গায় জলস্তর নীচু ছিল, সেখানে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। তাঁর মতে, সংক্রমণ রুখতে যেন জলের অপচয় না হয়, সে দিকেও নজর দেওয়া দরকার। তবে, আইআইটি, রুরকির ‘ডিপার্টমেন্ট অব ওয়াটার রিসোর্স ডেভেলপমেন্ট অ্যান্ড ম্যানেজমেন্ট’-এর অধ্যাপক এস কে শুক্লার মতে, এলাকাভিত্তিক জলস্তর কতটা নেমেছে, তার সম্পূর্ণ চিত্র স্পষ্ট হবে বর্ষার পরে। কারণ, বর্ষাকালে বৃষ্টির জল ভূগর্ভে প্রবেশ করে জলস্তর বাড়িয়ে দেয়।

তবে গবেষকদের মতে, লকডাউনে শিল্প বা কৃষিকাজ বন্ধ থাকায় পরিবারে বেশি জল খরচ হলেও জলস্তর আশঙ্কাজনক ভাবে নামেনি।

Related articles

কোটি টাকার হাতঘড়ি থেকে রহস্যময় ডায়েরি, শান্তনু-জয়ের ‘যোগসূত্র’ নিয়ে বিস্ফোরক ইডি

প্রমোটার, পুলিশ এবং প্রভাবশালী রাজনৈতিক নেতা— এই তিন শক্তির মেলবন্ধনেই কি চলত জমি দখল আর বেআইনি নির্মাণের রমরমা...

IPL: গিল ঝড় থামিয়ে ইডেনে স্বস্তির জয়, টিকে রইল কেকেআরের প্লে-অফের আশা

আইপিএলে(IPL) গুজরাট টাইটান্সকে ২৯ রানে হারাল কেকেআর(KKR), টিকে থাকল প্লে অফের আশা। প্লে অফের লড়াইয়ে থাকতে এই ম্যাচে...

সবুজ সঙ্কেত নবান্নের! কেন্দ্রেরই হাতে যাচ্ছে উত্তরবঙ্গ ও সীমান্তের সাতটি জাতীয় সড়ক

রাজ্যের সাতটি গুরুত্বপূর্ণ জাতীয় সড়ক প্রকল্পের দায়িত্ব আনুষ্ঠানিক ভাবে জাতীয় সড়ক কর্তৃপক্ষ এবং জাতীয় মহাসড়ক ও পরিকাঠামো সংস্থার...

‘জেলায় আক্রান্ত কর্মীদের পাশে দাঁড়ান’, লিগ্যাল সেলের বৈঠকে বার্তা নেত্রী-অভিষেকের 

শনিবার তৃণমুলের লিগ্যাল সেলের সঙ্গে বৈঠক করলেন নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও। এদিন...