Saturday, June 20, 2026

ফি বৃদ্ধি : এবার জি ডি বিড়লায় অভিভাবকদের বিক্ষোভ

Date:

Share post:

শুক্রবার দমদম সেন্ট মেরিজ ও আনোয়ার শাহ রোডের এ কে ঘোষ মেমোরিয়াল স্কুলে ফি বৃদ্ধি নিয়ে বিক্ষোভ, ধুন্ধুমার  কাণ্ডের পর শনিবার দক্ষিণ কলকাতার জি ডি বিড়লা স্কুলে উত্তেজনা। ফি বৃদ্ধির প্রতিবাদে অভিভাবক ফোরাম শনিবার বিক্ষোভ দেখান। সে নিয়ে সকাল থেকে উত্তেজনা।

জি ডি বিড়লা স্কুল কর্তৃপক্ষের দাবি অভিভাবকদের জানিয়েই এই ফি বৃদ্ধি করা হয়েছে। ওয়েবসাইটে ফি বৃদ্ধির ঘোষণা করা হয়েছে। পাল্টা অভিভাবকদের পক্ষে সঞ্জয় ভট্টাচার্যর দাবি, স্কুল অনলাইনে হচ্ছে। তাই যে পরিষেবা স্কুল দিচ্ছে না অর্থাৎ লাইব্রেরি-ল্যাবরেটরি ফি সহ নানা পরিষেবার ফি নেওয়া বন্ধ হোক। এছাড়া স্কুলকেও বুঝতে হবে বহু অভিভাবকদের বেতন কমেছে, অনেকে চাকরি হারিয়েছে, ব্যবসা বন্ধ হয়েছে। ফলে বর্ধিত ফি কোথা থেকে দেওয়া হবে? স্কুল কর্তৃপক্ষের পক্ষে সুভাষ মহান্তি আলোচনায় বসতে রাজি নন। তাঁর দাবি, সব ওয়েবসাইটে দেওয়া হয়েছে। স্কুল বন্ধ রয়েছে। এখন কোনও আলোচনা নয়। শনিবার সকাল থেকে অবিভাবকদের বিক্ষোভ শুরু হয়ে দুপুর গড়িয়ে গেলেও উভয়পক্ষের কোনও বৈঠক হয়নি।

Related articles

‘পুশ-ইন’ বিতর্কে শাহ-শুভেন্দুর বিরুদ্ধে বিক্ষোভ ঢাকায়

জোর করে সীমান্ত পার করানোর প্রতিবাদে (Push-In Controversy) ঢাকার ভারতীয় হাই কমিশনের সামনে বিশাল বিক্ষোভ নতুন রাজনৈতিক দল...

মহারাষ্ট্রে হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ধসে বিপর্যয়! পিষ্ট হয়ে মৃত অন্তত ৬, ধ্বংসস্তূপে আটকে বহু 

শনিবার বিকেলে এক মর্মান্তিক দুর্ঘটনার সাক্ষী হল মহারাষ্ট্র। রাজ্যের পারভানি জেলায় একটি হনুমান মন্দিরের নির্মীয়মাণ ছাদ ভেঙে পড়ে...

ফুটপাত শুধু রাস্তার অংশ নয়, নিরাপদে হাঁটা নাগরিকদের মৌলিক অধিকার: সুপ্রিম কোর্ট 

ফুটপাত কেবল পিচ-রাস্তার কোনও বাড়তি অংশ নয়, তা পথচারীদের নিরাপদে পথ চলার জন্য একটি মৌলিক নাগরিক অধিকার। এবার...

তৃণমূলের তহবিলের কত টাকা নিয়ে ভোটে জিতলেন? ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে ঋতব্রতকে ধুয়ে দিলেন কুণাল

দলের টাকা নিয়ে ভোটে জিতবেন, আর জেতার পর সেই দলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়েই প্রশ্ন তুলবেন! শনিবার তৃণমূলের 'বহিষ্কৃত'...