Saturday, May 2, 2026

শহীদ বাবার স্বপ্নপূরণ করতে পেরে আপ্লুত লেফটেন্যান্ট মনোজ

Date:

Share post:

বাবা শহীদ হয়েছেন ২৩ বছর পেরিয়েছে । সেই শহীদ বাবার দেখানো পথেই ভারতীয় সেনাবাহিনীর লেফটেন্যান্ট হলেন মনোজ কুমার যাদব। লক্ষ্যে পৌঁছাতে পেরে মা এবং ছেলে দুজনেই গর্বিত।
হিশার জিতপুরা গ্রামের বাসিন্দা মনোজ কুমার যাদব। শনিবার দেরাদুনের ইন্ডিয়ান মিলিটারি একাডেমি থেকে কমিশনার লেফটেন্যান্ট পদে উত্তীর্ণ হয়েছেন । পিতা শহীদ চন্দ্র সিংহের রেজিমেন্টে ৩১৭ ফিল্ড আর্টিলারিতে প্রথম পোস্ট লাভ করেছেন তিনি। মনোজের মা জানিয়েছেন, তার বহু বছরের স্বপ্ন সফল হয়েছে।
খোদ মনোজ জানিয়েছেন, তাঁর সাফল্যের নেপথ্যে আছেন তাঁর মা। সবসময় মা তাকে সাহস যুগিয়েছেন সেনাবাহিনীতে যোগ দেওয়ার জন্য । স্নাতক হওয়ার পর মনোজ ২০১৩ সালে এনডিএতে নির্বাচিত হন। ২০১৭ সালে বিমানবাহিনী এবং ২০১৮ সালে নৌবাহিনী থেকে নির্বাচিত হয়েছিলেন।
চেন্নাইয়ের অফিসার্স ট্রেনিং একাডেমিতে নির্বাচিত হয়ে দেরাদুন আইএমএ-তে যোগদান করেন। বর্তমানে তিনি লেফটেন্যান্ট হিসাবে নিযুক্ত হয়েছেন।

Related articles

বারাসতে স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ, কমিশনের ভূমিকায় প্রশ্ন

বারাসত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুমে সিসি ক্যামেরা বন্ধের অভিযোগ। শনিবার সকাল আটটা পাঁচ থেকে আটটা বাইশ মিনিট পর্যন্ত মনিটার...

গণনাকেন্দ্রের রণকৌশল নিয়ে আজ কাউন্টিং এজেন্টের সঙ্গে ভার্চুয়াল বৈঠক অভিষেকের, থাকবেন মমতাও

বাংলার শাসনভার থাকবে কার হাতে, জনতার রায় প্রকাশ্যে আসবে আগামী সোমবার (৪ এপ্রিল)। শনিবার দক্ষিণ ২৪ পরগনার ১৫টি...

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রের বাইরে উত্তেজনা, সিসিটিভিহীন ঘরে ব্যালট ঢোকানোর অভিযোগ!

ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে (Khudiram Anushilan Kendra) শনিবার ভোট ৪টে নাগাদ সিসিটিভি নজরদারি (CCTV surveillance) নেই এমন ঘরে ৮টি...

আজ দক্ষিণ ২৪ পরগনার ১৫টি বুথে পুনর্নির্বাচন, সকাল ৭টা থেকে শুরু ভোটগ্রহণ

বাংলার দ্বিতীয় দফা নির্বাচনে (Second phase of West Bengal Assembly Election) ১৪২টি কেন্দ্রের ভোটগ্রহণ হয়েছে গত ২৯ এপ্রিল।...