Monday, February 16, 2026

অভিষেকের স্ত্রীর জয় হাইকোর্টে, খারিজ কাস্টমসের সমন

Date:

Share post:

কলকাতা হাইকোর্টে বড় ধাক্কা কাস্টমস কর্তৃপক্ষের৷

কাস্টমস কর্তৃপক্ষ দমদম বিমানবন্দরে এক ঘটনার প্রেক্ষিতে ২০১৯ সালের ২৬ মার্চ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় (নারুলা) এবং রুজিরা’র বোন মেনকা গম্ভীরের নামে এক সমন জারি করেছিলো৷ কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজর্ষি ভরদ্বাজ সেই সমনকে অবৈধ এবং আইন বহির্ভূত চিহ্নিত করে বুধবার তা খারিজ করে দিয়েছেন৷ রুজিরা বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী সঞ্জয় বসু এদিন জানিয়েছেন,
আদালত বলেছে, কাস্টমস কর্তৃপক্ষের তরফে ২২মার্চ, ২০১৯ পুলিশে ওই বিষয়ে অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে পুলিশি তদন্তও চলছে৷ এই পরিস্থিতিতে কাস্টমস কর্তৃপক্ষের আলাদাভাবে কোনও সমন জারি করার বা কাউকে ডেকে পাঠিয়ে জিজ্ঞাসাবাদ করার আইনি অধিকার নেই৷ যে অভিযোগের ভিত্তিতে কাস্টমস সমন জারি করেছে, সে বিষয়ে যেহেতু তদন্ত চলছে, তাই কাউকে ডেকে পাঠিয়ে আর জিজ্ঞাসাবাদও করতে পারেনা কাস্টমস৷ তাই ওই সমন খারিজ করা হলো৷

আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন, গত ২০১৮ সালের ১ মার্চ রুজিরা বন্দ্যোপাধ্যায় (নারুলা) এবং তাঁর বোন মেনকা গম্ভীর ব্যাংকক থেকে ফেরার সময় যখন দমদম বিমানবন্দরে লাগেজের জন্য অপেক্ষা করছিলেন, তখন এক কাস্টমস আধিকারিক তাঁদের কাছে ঘুষ চেয়েছিলেন৷ এই ধরনের ঘুষ দিতে অস্বীকার করায় রুজিরা বন্দ্যোপাধ্যায় সে সময় গর্ভবতী থাকা সত্ত্বেও তাঁকে হেনস্থা পর্যন্ত করা হয়৷ এবং পরে এক মিথ্যা মামলায় তাঁদের যুক্ত করা হয়৷ সেদিন বিমানবন্দরে কাস্টমস দফতর রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বোনের সমস্ত লাগেজ স্ক্রিনিংয়ের জন্য রেড চ্যানেলে নিয়ে যাওয়া হয়েছিলো৷ পরীক্ষা করে কোনও নিষিদ্ধ পণ্য পাওয়া যায় নি। যেহেতু কোনও অবৈধ পণ্য পাওয়া যায়নি, তাই রুচিরাদেবীরা বিমানবন্দর থেকে বেরিয়ে আসেন৷ ১মার্চ রুচিরা দেবী দমদম বিমানবন্দর থানায় একটি অভিযোগ দায়ের করেন৷ সেই অভিযোগের তদন্ত চলাকালীন কাস্টমস কর্তৃপক্ষ রুজিরা বন্দ্যোপাধ্যায় এবং তাঁর বোনের নামে পৃথক সমন জারি করেন সেই সমনের আইনি বৈধতা চ্যালেঞ্জ করেই হাইকোর্টে মামলা করেন রুজিরা বন্দ্যোপাধ্যায়৷
আইনজীবী সঞ্জয় বসু জানিয়েছেন,ওই মামলাতেই হাইকোর্ট এদিন খারিজ করেছে কাস্টমস কর্তৃপক্ষের জারি করা সমন৷

spot_img

Related articles

মীনা দেবী-মহেশের বিতণ্ডায় উত্তপ্ত পুরসভায় বাজেট অধিবেশন, মালা-দেবাশিসের হস্তক্ষেপে নিয়ন্ত্রণে পরিস্থিতি

শ্মশানের উন্নয়ন নিয়ে তারক সিংয়ের জবাবি ভাষণ ঘিরে উত্তপ্ত কলকাতা পুরসভায় (KMC) বাজেট অধিবেশন। সোমবার, শহরের শ্মশানগুলিতে উন্নয়নের...

ইডেনে ম্য়াচ চলাকালীন দুর্ঘটনা, বলের আঘাতে গুরুতর আহত দর্শক

ইডেনে টি২০ বিশ্বকাপ(T20 World Cup) ম্যাচ চলাকালীন দুর্ঘটনা। সোমবার বিশ্বকাপের গ্রুপ পর্বের ম্যাচে ইডেনে(Eden) মুখোমুখি হয় ইংল্যান্ড-ইতালি। কিন্তু...

‘নো কস্ট’ মডেলে নদীতে ড্রেজিং ব্যবস্থা নবান্নের

উত্তরবঙ্গের নদীগুলির জলধারণ ক্ষমতা বাড়াতে সেচ দফতর নতুন মডেলে রাজ্যের (West Bengal Govt.) কোষাগার থেকে কোনও খরচ না...

সপ্তাহের শেষেই উধাও হবে শীতের আমেজ: ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরে

দক্ষিণবঙ্গ থেকে এই মরশুমের মতো শীতের বিদায় ঘণ্টা প্রায় বাজিয়ে দিচ্ছে আবহাওয়া দফতর। উত্তরের জেলাগুলিতে এখনও শীতের আমেজ...