Saturday, May 30, 2026

করোনা রুখতে প্রেসিডেন্ট পুতিনের জন্য জীবাণুমুক্ত টানেল বানালো রাশিয়া!

Date:

Share post:

বিশ্বে করোনা সংক্রমণের নিরিখে একদম প্রথম সারিতেই রয়েছে রাশিয়া। সাড়ে পাঁচ লক্ষ ছাড়িয়ে গিয়েছে সংক্রমণ, বাড়ছে মৃত্যুর সংখ্যাও। করোনা সংক্রমণের আঁচ যাতে প্রেসিডেন্ট পুতিনের গায়ে না লাগে সেজন্য তাঁর সুরক্ষায় অত্যাধুনিক জীবাণুমুক্ত টানেল বা সুড়ঙ্গ পথ বানালো রাশিয়া। রুশ সংবাদ সংস্থা তাস সূত্রে খবর। বলা হয়েছে, এটি এমন এক অত্যাধুনিক সুড়ঙ্গ, যার কোনও জায়গাতেই শুধু করোনা কেন, অন্য কোনও ভাইরাসেরই বেঁচে থাকা সম্ভব নয়। এই টানেল দিয়েই প্রেসিডেন্ট পুতিন তাঁর বাসভবন থেকে ক্রেমলিনের কার্যালয় পর্যন্ত যাতায়াত করবেন। ভাইরাস থেকে বাঁচতে প্রেসিডেন্ট পুতিনের জন্য এই যে নিরাপত্তার ব্যবস্থা করেছে রাশিয়া সরকার, তা বিশ্বে কার্যত নজিরবিহীন। জানা গিয়েছে, রাশিয়ার ক্রেমলিনের এই ব্যবস্থাপনায় নাকি চমকে গিয়েছে প্রতিদ্বন্দ্বী আমেরিকার হোয়াইট হাউস কর্তৃপক্ষও।

প্রসঙ্গত, রাশিয়া শুরুর দিকে কড়া লকডাউন জারি করে করোনা সংক্রমণ বহুলাংশে আটকে দিতে পারলেও লকডাউন শিথিল হতেই দ্রুত হারে সংক্রমণ ছড়ায়। এখন রাজধানী মস্কোতেই করোনার হামলা বেশি হচ্ছে। ফলে প্রেসিডেন্ট পুতিনের জন্য বিশেষ জীবাণুনাশক ব্যবস্থা করেছে ক্রেমলিন। ইতিমধ্যে একাধিক দেশের প্রশাসনিক কর্তাব্যক্তিরা করোনায় আক্রান্ত হয়েছেন। এখন হন্ডুরাসের প্রেসিডেন্ট করোনা আক্রান্ত ধরা পড়েছে। এর আগে ইংল্যান্ডের প্রধানমন্ত্রী করোনায় আক্রান্ত হয়ে প্রায় মৃত্যুমুখ থেকে ফিরেছেন।
ফলে প্রেসিডেন্ট পুতিনের জন্য কোনও ঝুঁকি নিতে চায়নি রাশিয়া।

Related articles

বাংলায় সার্ভাইকাল ক্যান্সারের টিকাকরণ কর্মসূচির উদ্বোধনে স্বাস্থ্যপরিষেবা নিয়ে বড় আপডেট মুখ্যমন্ত্রীর

মহিলাদের সার্ভাইকাল ক্যান্সারের প্রতিরোধে বড় পদক্ষেপ রাজ্য সরকারের (Govt of West Bengal) । শনিবার সকালে বিধাননগর মহকুমা হাসপাতাল...

চন্দননগর পুরনিগমে মেয়র-সহ ৩০ কাউন্সিলরের পদত্যাগ

হুগলির চন্দননগরে (Chandannagar, Hooghly) ভেঙ্গে গেল পুরবোর্ড। শুক্রবার পুরনিগমের মেয়র-সহ ৩০ জন তৃণমূল কাউন্সিলর পদত্যাগ করেন৷ ফলে ৩৩...

পথে-প্রতিবাদে তৃণমূল সুপ্রিমো, মমতার কর্মসূচির কথা জানিয়ে চিঠি গেল পুলিশে

ভোটের ফলপ্রকাশের প্রায় একমাস পর প্রতিবাদ কর্মসূচি নিয়ে রাস্তায় নামছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আগামী ২...

বেআইনিভাবে সরকারি ত্রাণ মজুত রাখার অভিযোগে আটক নবদ্বীপ পুরসভার চেয়ারম্যান 

নদিয়ার (Nadia) নবদ্বীপ পুরসভার চেয়ারম্যানের বাসভবনের পাশেই অবস্থিত ক্লাবে বেআইনিভাবে বিপুল পরিমাণ সরকারি ত্রাণসামগ্রী দীর্ঘদিন ধরে মজুত করে...