Thursday, May 14, 2026

গঙ্গায় অস্থি ভাসিয়ে সুশান্তকে চিরবিদায় পরিবারের

Date:

Share post:

হঠাৎই কাউকে না বলে চলে গেল পরিবারের কনিষ্ঠ সদস্য। সেই সত্যি বিশ্বাস করতে পারছে না অভিনেতার পরিবার। বৃহস্পতিবার দুপুরে গঙ্গায় ছেলের অস্থি ভাসালেন শোকস্তব্ধ বাবা কেকে সিং। সঙ্গে ছিলেন দুই দিদি-মিতু এবং শ্বেতা।

মার্কিন যুক্তরাষ্ট থেকে বুধবারই পাটনায় পৌঁছেছেন দিদি শ্বেতা সিং কৃতি। ওইদিনই ছেলের অস্থি কলস নিয়ে মুম্বই থেকে পাটনা ফেরেন কেকে সিং। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় শ্বেতা লেখেন, “আজ ভাইয়ের অস্থি বিসর্জন। আপনাদের মনে ওঁকে নিয়ে যে স্মৃতি এবং নিঃস্বার্থ ভালোবাসা আছে তা নিয়ে ওঁকে বিদায় জানান।”

এদিনই, সুশান্ত সিং রাজপুতের জন্য একটি স্মরণসভায় আয়োজন করেছেন প্রযোজক একতা কাপুর। জানা গিয়েছে, সুশান্তের পরিচিত ও বন্ধুদের এই স্মরণসভায় হাজির থাকবেন। এদিকে বলিউড অভিনেতার আত্মহত্যার ঘটনায় বিহারের মুজফফরপুরে সিজিএম আদালতে একতা কাপুর সহ ৮ জনের বিরুদ্ধে মামলা করেছেন আইনজীবী সুধীর কুমার ওঝা। এই ঘটনায় ‘ স্তম্ভিত ‘ একতা কাপুর।

Related articles

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...

“১ টাকায় মনোরঞ্জনকে সই করান”, প্রয়াত টুটুকে নিয়ে অজানা কথা শোনালেন দেবাশিস

সদ্য প্রয়াত হয়েছেন মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি টুটু বোস(Tutu Bose)। সাড়ে তিন দশকের বেশি সময় ধরে মোহনবাগান ক্লাবকে...

২১ মে ফলতা বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে কড়া নিরাপত্তা ব্যবস্থা

ফল প্রকাশের পরেও রাজ্যে একটি বিধানসভা কেন্দ্রে নির্বাচন। নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে ২১ মে ফলতা (Falta) বিধানসভা কেন্দ্রে ভোট।...