Saturday, May 16, 2026

শেষ রক্ষা হলো না! মার্কিন পুলিশের হাতে গ্রেফতার ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী রানা

Date:

Share post:

এবার গ্রেফতার ২৬/১১ মুম্বই হামলার মূলচক্রী পাকিস্তানি বংশোদ্ভূত কানাডার নাগরিক তাহাউর হুসেন রানা। তাকে মার্কিন পুলিশ গ্রেফতার করে আমেরিকার লস অ্যাঞ্জেলস থেকে। জানা গিয়েছে, সমস্ত রকমের আইনি প্রক্রিয়া সম্পন্ন হলে তবেই তাকে ভারতে পাঠানো হবে।

সূত্রের খবর, ২০০৫ সালে মহম্মদের নামে বিতর্কিত কার্টুন প্রকাশ করায় ডেনমার্কের একটি সংবাদপত্রের অফিসে হামলা চালায় পাকিস্তানের মদতপুষ্ট লস্কর-ই-তৈইবা। পুলিশ এই ঘটনার তদন্ত নেমে এই হামলায় মদত দেওয়া রানাকে শিকাগো থেকে গ্রেফতার করে। পরে আদালতে দোষী প্রমাণিত হওয়ায় তাকে ১৪ বছরের জন্য জেলে পাঠানোর নির্দেশ দেন বিচারক। ২০২১ সালের ডিসেম্বর মাসে তার জেল থেকে মুক্তি পাওয়া কথা ছিল। কিন্তু, তাকে শারীরিক অসুস্থতার কারণে ও করোনা মহামারির জন্য গত সপ্তাহে জেল থেকে ছেড়ে দেওয়া হয়। তবে শেষ রক্ষা হলো না তার। ২০০৮ সালে হওয়া মুম্বই হামলার জন্য তাকে ফের গ্রেফতার করল লস অ্যাঞ্জেলস পুলিশ। তার বিরুদ্ধে থাকা খুন ও খুনের ষড়যন্ত্রের অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ বলে জানিয়েছে মার্কিন পুলিশ।

প্রসঙ্গত, ২০০৮ সালের নভেম্বরের অভিশপ্ত সেই রাত৷ পাকিস্তানের সন্ত্রাসবাদী জঙ্গি হামলায় রক্তে ভিজেছিল মুম্বই৷ ২৬ থেকে ২৯ নভেম্বর জঙ্গি হামলায় নিহত হয়েছিলেন ১৬৪ জন৷ আহত হন অন্তত ৩০৮ জন৷

Related articles

ISL: ডার্বিতে আমন্ত্রিত শুভেন্দু, অতীত ভুলে ‘ফাইনালে’ ফোকাস লোবেরার

রবিবাসরীয় যুবভারতীতে আইএসএলে (ISL) ইস্টবেঙ্গল মোহনবাগানের মেগা ডার্বি(Derby) । ডার্বির আয়োজক মোহনবাগান।মাঠে জেতাই শুধু নয় মাঠের বাইরে আয়োজনে...

ত্রিপুরাকে ছাপিয়ে শীর্ষে বাংলা, বিধানসভা নির্বাচনে ভোটদানে সর্বকালীন রেকর্ড পশ্চিমবঙ্গের 

স্বাধীনতার পর দেশের বিধানসভা নির্বাচনের ইতিহাসে ভোটদানের হারে এক নতুন নজির গড়ল পশ্চিমবঙ্গ। নির্বাচন কমিশনের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী,...

আরবে ৩০ মিলিয়ন ব্যারেল তেল-চুক্তি মোদির: কোন পথে আসবে, প্রশ্ন অর্থনীতিবিদদের

একদিকে যখন দেশের মানুষকে বিদেশ সফর কমানোর নির্দেশ দিচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেখানে তিনি নিজেই বিদেশ সফরে। সেই...

৮ বছর আগের মামলায় কবি শ্রীজাতকে শর্তসাপেক্ষে জামিন

রাজ্যে বিধানসভা নির্বাচনের আবহেই আট বছর আগের দায়ের করা মামলায় কবি শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের (Srijat Banerjee) বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা...