Saturday, May 2, 2026

অভিনেতার আত্মহত্যায় প্ররোচনা, রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা বিহারে

Date:

Share post:

সুশান্ত সিংহ রাজপুত চলে যাওয়ার ৭ দিনের মাথায় তাঁর প্রেমিকা রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা হলো৷ বিহারের মুজফফরপুরের আদালতে মামলাকারীর অভিযোগ, সুশান্তকে মানসিক এবং আর্থিক ভাবে হেনস্থা করেছেন সুশান্তের প্রেমিকা রিয়া চক্রবর্তী। তার জেরেই আত্মঘাতী হয়েছেন অভিনেতা৷ মামলা দায়ের করেছেন কুন্দন কুমার নামে এক ব্যক্তি। শনিবার মুখ্য বিচার বিভাগীয় ম্যাজিস্ট্রেট মুকেশ কুমারের আদালতে

অভিযোগ পেশ করা হয়েছে৷ কুন্দনের আইনজীবী কমলেশ সংবাদমাধ্যমে জানিয়েছেন, “সুশান্তের মৃত্যুর পর থেকে আমার মক্কেল হতাশায় ভুগছেন। ভারতীয় দণ্ডবিধির ৩০৬ বা আত্মহত্যার প্ররোচনা দেওয়া এবং ৪২০ ধারা বা প্রতারণার অভিযোগে আদালতে রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এই মাসেরই ২৪ তারিখ ওই মামলার প্রথম শুনানির দিন ধার্য হয়েছে।

Related articles

অসহায় শিশুর পাশে পুলিশ, বি নেগেটিভ রক্ত দিয়ে নজির রাজগঞ্জের আইসির

উর্দিধারী পুলিশের কঠোর আবরণের আড়ালে যে এক সংবেদনশীল মন লুকিয়ে থাকে, তার প্রমাণ মিলল শুক্রবার। থ্যালাসেমিয়ায় আক্রান্ত তিন...

৯ ঘণ্টা পর সিজিও-র বাইরে সুজিত: ‘তদন্তে সহযোগিতা করব, তবে যেন হেনস্থা না হয়’ 

পুর নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে শুক্রবার ইডি-র ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হলেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তবে সংবাদমাধ্যমের মুখোমুখি...

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে এবার শীর্ষ আদালতে তৃণমূল, শনিতেই শুনানি

কেন ভোট গণনায় শুধু কেন্দ্রীয় সরকারি কর্মীরা? প্রশ্ন তুলে কলকাতা হাই কোর্টের (Calcutta High Court) পরে এবার সুপ্রিম...

CEO মিথ্যে বলেছেন! স্ট্রং রুম নিয়ে DEO-র বক্তব্য তুলে কটাক্ষ তৃণমূলের

নির্বাচন কমিশনের ওয়েব কাস্টিংয়ে স্পষ্ট ধরা পড়েছে পোস্টাল ব্যালটে কারচুপি। তা নিয়ে পরবর্তীতে স্বচ্ছতার দাবিও করেছেন খোদ স্ট্রং...