Friday, May 22, 2026

শ্রীলেখা মিত্রের স্বজনপোষণের অভিযোগ নিয়ে এবার মুখ খুললেন শাশ্বত চট্টোপাধ্যায়

Date:

Share post:

টলিউডে স্বজন পোষণ নিয়ে নিজের ইউটিউব চ্যানেলে মুখ খোলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তিনি প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়, ঋতুপর্ণা সেনগুপ্ত, সৃজিত মুখোপাধ্যায়, শিবপ্রসাদ মুখোপাধ্যায় সহ একাধিক জনের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন । তার পর ইন্ডাস্ট্রির অনেকেই এই বিষয়টি নিয়ে বলেন। এমনকী ঋতুপর্ণা সেনগুপ্ত, অশোক ধানুকাও বিষয়টি নিয়ে মুখ খোলেন ।এবার শ্রীলেখার অভিযোগ নিয়ে মুখ খুললেন অভিনেতা শাশ্বত চট্টোপাধ্যায়।

এই প্রসঙ্গে শাশ্বত চট্টোপাধ্যায় বলেন, “এখন যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এই সময় প্রায় প্রত্যেক মানুষের মধ্যেই অবসাদ আসাটা খুব স্বাভাবিক। আমি বলবো আসুন আমরা চেষ্টা করি, যাতে নেগেটিভিটি না ছড়ায়। প্রত্যেক পেশাতেই অনেকের মনেই হয়ত এই ধারনাটা আছে, কোনও না কোনও ভাবে তাঁরা ঠকেছেন। এই ধারনাটা যদি মনে বসে যায়, সেখান থেকে বের হওয়ার কোনও রাস্তা তাঁরা জীবনে পাবেন না।”

শাশ্বত আরও বলেন, “আমার সঙ্গেও এমন ঘটেছে, কোনও একটা ছবিতে নায়কের সঙ্গে একটা মাত্র দৃশ্য ছিল, সেটা ডাবিং করতে গিয়ে দেখি আমি নেই। দেখুন, শুভেন্দু চট্টোপাধ্যায়ের ছেলে হিসাবে ইন্ডাস্ট্রিতে ঢোকার কোনও সুযোগই ছিল না। বাবার চেহারার একবিন্দু আমি পাই নি। আমার অভিনয়ের প্রতি ভালোবাসা ছিল, তাই এসেছি।”
শ্রীলেখার উদ্দেশ্য শাশ্বত বলেন, “আশ্বর্য প্রদীপে তোর আমার ওই দৃশ্যে অভিনয় করার মতো অভিনেত্রী খুব কম আছে। আমি চাইব তুই এটা থেকে বের হয়ে আয়। নেগেটিভিটির মধ্যে থাকিস না। দুবছর আগে আমি একটা ফ্রাঞ্চাইজির চিত্রনাট্য শুনেছি, তারপর দেখছি, সেটা অন্য কেউ করছে। এটা যদি আমি মাথায় রাখি, তাহলে তো জীবনে বাঁচতও পারব না।”

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...