Saturday, May 16, 2026

মোদির প্রকল্পে নাম নেই বাংলার: রাজ্যের প্রতি বঞ্চনায় সরব অভিষেক

Date:

Share post:

পরিযায়ী শ্রমিকদের জন্য প্রধানমন্ত্রীর ঘোষিত প্রকল্পের তালিকায় কেন বাংলার নাম নেই? নিজের টুইটার হ্যান্ডেলে এই প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “কেন বাংলার ১১ লক্ষ পরিযায়ী শ্রমিককে অবহেলা করা হল? গরিব কল্যাণ রোজগার অভিযানে বাংলার নাম নেই কেন?” বাংলার মানুষের প্রতি এই বৈষম্যের জবাব চান অভিষেক।

কয়েকদিন আগেই ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী পরিযায়ী শ্রমিকদের জন্য ৫০০০০ কোটি টাকার প্রকল্প ঘোষণা করেন। প্রকল্পের সুবিধা পাবে দেশের ছটি রাজ্য। কিন্তু বাংলায় ১১ লক্ষ পরিযায়ী শ্রমিক ফিরলেও, তালিকা এ রাজ্যের নাম নেই। বাংলার প্রতি এই বঞ্চনা নিয়েই সরব হয়েছেন অভিষেক। প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি প্রশ্ন তোলেন, বাংলার পরিযায়ী শ্রমিকদের প্রতি মোদির এই অবহেলা কেন?

Related articles

হারিয়ে যাওয়া ‘সপ্তডিঙার’ সন্ধানে গুপ্তধনের হদিশ টিম সোনাদার! বিশেষ প্রাপ্তি সুন্দরী সুন্দরবন

কিশোর মনের রহস্য গল্প বুননে ফের অনবদ্য পরিচালক ধ্রুব বন্দ্যোপাধ্যায়। চেনা স্টাইলে ইতিহাস- পুরাণ মিলেমিশে একাকার হলেও চিত্রনাট্যের...

গীতাপাঠ অব্যাহত, মুশকিল আসান মুখ্যমন্ত্রীর 

গীতাপাঠে হঠাৎ বাধা। মুশকিল আসান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। ঘটনা কী? পুষ্টিশ্রী ধর্মীয় সংস্থা দক্ষিণ কলকাতার...

ভোট পরবর্তী হিংসার তথ্য অনুসন্ধানে আজই জেলায় জেলায় তৃণমূলের প্রতিনিধি দল

বিধানসভা নির্বাচনের ফলাফল (West Bengal assembly election result) ঘোষণা হওয়ার পর থেকেই রাজ্যের বিভিন্ন প্রান্তে আক্রান্ত তৃণমূল কংগ্রেসের...

SIR-এ নাম বাদ পড়লে খারিজ হবে জাতি শংসাপত্র! জারি নির্দেশিকা

রাজ্যের ক্ষমতায় আসার পর একের পর এক আগের প্রশাসনের নিয়ম বদলের পথে বর্তমান রাজ্য সরকার। সেই পথে এবার...