Friday, May 22, 2026

রাজ্য বিজেপির লাগাতার ভার্চুয়াল সভা, সূচি ঘোষণা দিলীপ ঘোষের

Date:

Share post:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে ভার্চুয়াল সমাবেশের শুরু করেছিলেন, তার বর্ধিত সভা হিসেবে পরবর্তী ভার্চুয়াল সমাবেশের দিনক্ষণ আজ, সোমবার ঘোষণা করেন রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ। অমিত শাহের ভার্চুয়াল সভার দারুণ সাফল্যের পর আর বসে থাকতে চায় না বঙ্গ বিজেপি। একুশের নির্বাচনের হাতিয়ার হিসেবে লাগাতার ভার্চুয়াল সভার প্রস্তুতি নিয়েছেন গেরুয়া শিবিবের নেতারা।

তারই অঙ্গ হিসেবে এদিন জানিয়েছেন, আগামী ২৪ জুন মেদিনীপুরে ভার্চুয়াল সমাবেশ হবে। যার প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। এরপর ২৬ জুন উত্তরবঙ্গে সমাবেশ হবে, যেখানে প্রধান বক্তা ধর্মেন্দ্র প্রধান। ২৮ জুন কলকাতা জোনের সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারমন। ৩০ জুন রাঢ় বাংলার ভার্চুয়াল সমাবেশে প্রধান বক্তা হিসেবে থাকবেন কেন্দ্রীয় মন্ত্রী অর্জুন রামনেওয়াল। এবং সর্বশেষে নবদ্বীপ জোনে প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রবিশঙ্কর প্রসাদ।

Related articles

ভোট পরবর্তী হিংসায় উস্কানির অভিযোগ, এবার কাঠগড়ায় পরমব্রত-স্বস্তিকা!

নির্বাচন শেষ হয়ে যাওয়ার পর সোশ্যাল মিডিয়ায় (Social Media Post) উস্কানিমূলক পোস্ট করায় এবার টলিউড অভিনেতা পরমব্রত চট্টোপাধ্যায়...

আজ দিল্লিতে প্রধানমন্ত্রী-মুখ্যমন্ত্রী সাক্ষাতের সম্ভাবনা 

বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্বভার পর প্রথম দিল্লি সফরে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী।...

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...