Saturday, May 9, 2026

শাহের হস্তক্ষেপে কোমা থেকে ফিরলো মণিপুরের গেরুয়া সরকার

Date:

Share post:

একেবারে শেষ মুহূর্তে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে বেঁচে গেলো মণিপুরের গেরুয়া- গদি। মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমার ন্যাশনাল পিপলস পার্টি জানিয়েছে মণিপুরে বিজেপির নেতত্বাধীন সরকারকেই সমর্থন করবে তারা। দিল্লিতে চার এনপিপি বিধায়ককে ডেকেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ শাহের সঙ্গে আলোচনার পর ফের বিজেপিকে সমর্থন করার সিদ্ধান্তই জানিয়েছেন এনপিপি বিধায়করা।
চলতি মাসের গোড়ায় আচমকাই জোটসঙ্গী এনপিপি-র ৪ জন বিধায়ক, বিজেপির তিন বিধায়ক, তৃণমূলের এক বিধায়ক এবং এক নির্দল বিধায়ক সমর্থন প্রত্যাহারের কথা জানিয়েছিলেন। ফলে মণিপুরের বিজেপি সরকার সংখ্যাগরিষ্ঠতা হারায়৷ কংগ্রেস সরকার গঠনের দাবিও জানায়৷ কিন্তু শেষপর্যন্ত বেঁচে উঠলো মণিপুরের বিজেপি সরকার৷

Related articles

অভয়া-কাণ্ডের ফাইল আবার খুলতে হবে: পুত্রের কাছে দাবি মুখ্যমন্ত্রীর মা গায়ত্রী অধিকারীর

ছেলে রাজ্যের মুখ্যমন্ত্রী। তাঁর কাছে কী চান শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) মা গায়ত্রী অধিকারী (Gayetri Adhikari)? শনিবার, শুভেন্দুর...

দলবিরোধী মন্তব্যের জের! ৬ বছরের জন্য তিন মুখপাত্রকে সাসপেন্ড তৃণমূলের 

টানা দলবিরোধী মন্তব্যের জেরে শেষ পর্যন্ত চরম সিদ্ধান্ত নিল তৃণমূল শিবিরের শৃঙ্খলারক্ষাকারী কমিটি। বিধানসভা ভোটের ফলাফল ঘোষণার পর...

অবশেষে ম্যাজিক নম্বর ছোঁয়া: তামিলনাড়ুতে সরকার গড়ার পথে বিজয়

শুক্রবারের সব জল্পনার অবসান ঘটিয়ে একে একে সব সম্ভাব্য দলের সমর্থন পেলেন টিভিকে প্রধান থালাপতি বিজয়। শনিবার নতুন...

বিজেপির জয়ের পর বাংলায় ‘বল্গাহীন সন্ত্রাস’: মমতা-অভিষেকের বাড়ির সামনেও ‘তাণ্ডব’-এর অভিযোগ!

জয়ের পর বাংলা বিজেপির (BJP) হিংসা চলছে বলে অভিযোগ করলেন তৃণমূল (TMC) সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। শনিবার,...