Tuesday, April 28, 2026

মুক্তি পেতে চলেছে সুশান্ত অভিনীত শেষ ছবি দিল বেচারা

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের শেষ ছবি ‘দিল বেচারা’ মুক্তি পেতে চলেছে ‘। আগামী ২৪ জুলাই এই ছবি মুক্তি পাবে। তবে প্রেক্ষাগৃহে নয়। ওটিটি প্লার্টফর্ম ‘ডিজনি প্লাস হটস্টার’-এ দেখা যাবে এই ছবি।

গত ১৪ জুন আত্মহত্যা করেন বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সেই মৃত্যুর শোক এখনও সামলে উঠতে পারেনি তাঁর পরিবার থেকে অনুরাগীরা। ‘ দিল বেচারা’ মুক্তি হওয়ার কথা ছিল চলতি বছর মে মাসে। কিন্তু মহামারি পরিস্থিতিতে তা সম্ভব হয়নি। ছবির মুক্তির কথা পোস্ট করে ডিজনি হটস্টারের তরফে লোখা হয়, ”এটি একটি ভালোবাসা, আশা ও অন্তহীন স্মৃতির গল্প। সুশান্ত সিং রাজপুতের কথা আমাদের সব সময় মনে থাকবে।”

জন গ্রিনের লেখা, ‘দ্যা ফল্ট ইন আওয়ারস স্টারস’ অবলম্বনে তৈরি হয়েছে ‘দিল বেচারা’ ছবিটি। ছবিটি পরিচালনা করেছেন মুকেশ ছাবরা। ছবিতে সুশান্ত সিং রাজপুত ছাড়াও অভিনয় করেছেন সঞ্জনা সঙ্ঘী, সইফ আলি খান, স্বস্তিকা মুখোপাধ্যায় সহ অন্যান্যরা।

সঞ্জনী সঙ্ঘী জানিয়েছেন, ”এই ছবি সাবস্ক্রাইবার, নন সাবস্ক্রাইবার সকলেই দেখতে পাবেন।” পরিচালক মুকেশ ছাবরার কথায়, ” সুশান্তের সঙ্গে আমার বন্ধুত্ব কাই পো চে-র সময় থেকে। আমরা দুজনে মিলে কত স্বপ্ন দেখেছিলাম। কিন্তু কখনও ভাবিনি ও এভাবে চলে যাবে।”

Related articles

দ্বিতীয় দফার ভোটের আগে রাতভর অভিযান পুলিশের, গ্রেফতার ৮০৯

বাংলার দ্বিতীয় তথা শেষ দফার নির্বাচনের (Second phase of election) আগে রাজ্যে পুলিশি তৎপরতা। রাতভর ধরপাকড় অভিযান চালিয়ে...

লাস্যময়ীর সঙ্গে ‘সিঙ্ঘম’ অফিসার অজয়ের ফুর্তি! ভিডিও প্রকাশ্যে এনে খোঁচা মহুয়ার

বাংলায় দ্বিতীয় দফার ভোটের আগে এসে পৌঁছেছেন উত্তরপ্রদেশের (Uttar Pradesh) 'সিঙ্ঘম'। খুব কম সময়ে মহিলা মহলে বেশ জনপ্রিয়...

কমিশনের WORRY তালিকাকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা, আজই শুনানির সম্ভাবনা

বাংলার বিধানসভার দ্বিতীয় দফা ভোটের আগে সম্ভাব্য গোলমালকারীদের তালিকা প্রকাশ করে গ্রেফতারের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (EC)। WORRY...

মুখ্যমন্ত্রীকে নিয়ে কুরুচিকর পোস্ট, লালবাজারের সাইবার ক্রাইমে অভিযোগ রূপাঞ্জনার

X- হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) নামে অত্যন্ত আপত্তিকর ও অবমাননাকর মিম ছড়ানোর অভিযোগে সরব হলেন অভিনেত্রী...