Tuesday, May 19, 2026

টলিউডে নেপোটিজম: শ্রীলেখার অভিযোগ নিয়ে মুখ খুললেন চিরঞ্জিৎ

Date:

Share post:

সুশান্ত সিং রাজপুতের আত্মহত্যা। আর তাকে ঘিরে বিভিন্ন বিতর্ক, বিভিন্ন অভিযোগ। আঙুল তোলা হয়েছে নেপোটিজমের দিকে। এসেছে স্বজনপোষণের তত্ত্বও। বলিউডে যখন বিতর্ক তুঙ্গে, সেই সময় টলিউডের বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। তাঁর অভিযোগের জবাব দিতে বিভক্ত হয়েছে বাংলা চলচ্চিত্র জগৎ। অভিযোগের স্বপক্ষে বক্তব্য পেশ করেছেন অনেকে। কেউ আবার একেবারে উল্টো পথে হেঁটে শ্রীলেখাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়েছেন। কারো, কারো অবস্থান যথেষ্ট ব্যালেন্সড। শ্রীলেখা মিত্রের অভিযোগের প্রেক্ষিতে মুখ খুলেছেন টলিউডের অভিনেতা চিরঞ্জিৎ চক্রবর্তী। তিনি বলেন, নেপোটিজম বলিউড থাকলেও, টলিউডে এমন কোনও দোষ নেই। তাঁর কথার স্বপক্ষে তিনি যুক্তি দিয়ে বলেন, উত্তম কুমার, সুচিত্রা সেন এঁরা কোনওদিন তাঁদের ছেলেমেয়েদের ছবিতে নিয়ে আসার বিষয়ে তদবির করেছেন বলে শোনা যায়নি। তবে স্বজনপোষণের আছে সে কথা স্বীকার করেছেন চিরঞ্জিৎ চক্রবর্তী। এ প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, ঋতুপর্ণ ঘোষের বাড়িওয়ালি ছবিতে তাঁর কণ্ঠস্বর অন্য অভিনেতা দিয়ে ডাবিং করার প্রসঙ্গ। তবে তিনি বলেন, আড়াইশো ছবি করে ফেলার পর এইসব কথা আর মনে রাখার ইচ্ছে নেই।

একই সঙ্গে চিরঞ্জিৎ বলেন, স্বজনপোষণ কোন পেশায় নেই? যেহেতু রুপোলি পর্দার মানুষদের ওপর আলো থাকে, সেই কারণে তাঁদের সেই জগত নিয়ে আলোচনাও বেশি হয়।

Related articles

তরুণীর রহস্যমৃত্যুতে চাঞ্চল্য বিধাননগরে! ধর্ষণ-খুনের অভিযোগ পরিবারের

সল্টলেকের একটি গেস্ট হাউজ থেকে এক তরুণীর রহস্যমৃত্যুর (Salt Lake Woman Death) ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য! শুরুতে...

নেইমারকে নিয়েই ফুটবল বিশ্বকাপে ২৬ জনের দল ঘোষণা ব্রাজিলের

আসন্ন ফিফা বিশ্বকাপ ফুটবল প্রতিযোগিতায় ২৬ জন প্লেয়ার নিয়ে দল ঘোষণা করল পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল (Brazil Football...

গণতান্ত্রের জন্যে বাংলাদেশে প্রত্যাবর্তন প্রয়োজন: ‘ঘরে ফেরা’র বিষয়ে সাফ বললেন হাসিনা

বাংলাদেশে গণতান্ত্রিক পরিবেশ ফিরিয়ে আনার জন্য প্রত্যাবর্তন প্রয়োজন। তবে, সেটা কোনও নির্দিষ্ট দিনের উপর নির্ভরশীল নয়। দাবি করেছেন...

‘হুইসল’ বাজিয়ে চেন্নাইকে খোঁচা ঈশানের

ঘরের মাঠে সানরাইজার্স হায়দরাবাদের (SRH) কাছে পরাজিত হয়েছে চেন্নাই সুপার কিংস (CSK) । সোমবার নিজের দলকে জিতিয়ে মাঠেই...