Tuesday, June 9, 2026

বৈশাখীকে খোঁচা দিয়ে শোভনকে টানতে পারবে তৃণমূল? জল্পনা

Date:

Share post:

শোভন চট্টোপাধ্যায়কে নিয়ে তৃণমূলের নীতি কী?

এখনও স্পষ্ট নয়।
তবে জল্পনা চরমে।
শোভনের 131 নম্বর ওয়ার্ড নিয়ে নানা কথা ভাসছে। প্রশাসক শোভনই। দলের সব কাজে রত্না থাকছেন। আবার ওয়ার্ড সভাপতি খোকন গায়েনকে ক্ষমতা দেওয়া হচ্ছে। মূলত পার্থ চট্টোপাধ্যায় এই দুইয়ের ভারসাম্য রাখছেন। শোনা গেছে, রত্নাকে আর নতুন করে প্রজেক্ট করা হচ্ছে না। এটা শোভনের ফেরার রাস্তা করতে। কিন্তু রত্না ঘনিষ্ঠমহলে বলেছেন দলীয় সব কর্মসূচিতে তাঁকেই গুরুত্ব দেওয়া হচ্ছে। যদিও খোকন গায়েন সংক্রান্ত কিছু বিষয়ে রত্না বিরক্ত বলেই খবর।

এদিকে রত্নার ক্ষমতা কমিয়ে যদি শোভনের ফেরার দরজা খোলার খবর ঠিক হয়, তাহলে উল্টোদিকে, বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের কর্মক্ষেত্রে জটিলতা অব্যাহত। বৈশাখী অপমানিতও বটে। এই জট খুলছে না। বৈশাখীকে খোঁচা দিয়ে শোভনকে পুরনো জায়গায় ফেরানোর চেষ্টা কি সফল হবে? তৃণমূলসূত্রের খবর, দল এরকম কোনো চেষ্টাই করছে না। সবটাই রটনা। শোভনকে ফেরার কথা বলাই আছে। বাকিটা তাঁর বিষয়। এ বিষয়ে প্রশ্ন করা হলে রত্না বলেন,” আমি কিছু বলতে পারব না। এইটুকু জানি আমার ওয়ার্ডে কোনো কর্মসূচি হলে সসম্মানে আমাকে দায়িত্ব দিয়ে কাজ করানো হয়।”

এদিকে, শোভন কতদিন রাজনীতি ছেড়ে ” স্টে হোম, স্টে সেফ” নীতিতে বসে থাকবেন, তা নিয়েও চর্চা অনেক। বিজেপির রাজ্য কমিটিতে শোভন নেই। তাহলে তৃণমূলে ফেরাই অবধারিত নয় কি? কিন্তু সেটা কীভাবে এবং কবে? সেক্ষেত্রে বৈশাখীর ভূমিকা কী হবে, তা নিয়ে একাধিক জল্পনা চলছে।

 

Related articles

এবার নবান্ন! ক্ষমতায় এসেই শুরু গৈরিকীকরণ

বাংলায় তৃণমূল সরকারের সময়ে একের পর এক কেন্দ্রীয় প্রকল্প রং রাজনীতির শিকার হয়েছিল। যার ফলে বঞ্চিত হয়েছেন বাংলার...

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষীর জামিনের আবেদন খারিজ, FIR-এ আরও কড়া ধারা যোগ

প্রাক্তন মন্ত্রীর নিরাপত্তা রক্ষী সঞ্জু শর্মার (Sanju Sharma) জামিনের আবেদন (Bail Plea) খারিজ করল আদালত। উল্টে তাঁর বিরুদ্ধে...

লোকভবনে মাধ্যমিকের কৃতীদের সংবর্ধনা, নিজের জীবনসংগ্রাম ও সাফল্যের তিন মন্ত্র শোনালেন রাজ্যপাল

মাধ্যমিক পরীক্ষায় অভাবনীয় সাফল্য অর্জন করা রাজ্যের কৃতী পড়ুয়াদের বিশেষ সংবর্ধনা দিলেন পশ্চিমবঙ্গের রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি। মঙ্গলবার...

তালা ভেঙে সুরুচি সংঘে পুলিশ, স্বরূপকে পাশে বসিয়ে ক্লাবঘরে তল্লাশি তদন্তকারীদের

ফেডারেশনের সভাপতি স্বরূপ বিশ্বাসকে (Federation President Swarup Biswas) মঙ্গলবার (Tuesday) দুপুরে দক্ষিণ কলকাতার সুরুচি সংঘ ক্লাবে (Suruchi Sangha...