Sunday, June 14, 2026

রাষ্ট্রসঙ্ঘের চলন্ত গাড়িতে সঙ্গম! ভাইরাল ভিডিও

Date:

Share post:

রাস্তায় চলমান গাড়ির পিছনের সিটে সঙ্গমরত পুরুষ-মহিলা। নেট দুনিয়ায় ভাইরাল 18 সেকেন্ডের এই ভিডিও। তবে বিষয়টি নিয়ে যত না তোলপাড়, তার থেকেও বেশি আলোচনার বিষয় হল গাড়িটি। সেটি ইজরায়েলের রাস্তায় ওই গাড়িতে রাষ্ট্রসঙ্ঘের ট্রুস সুপারভিশন সংস্থার। ভিডিওর প্রসঙ্গে রাষ্ট্রসংঘের মুখপাত্র স্টেফান দুজারিক জানিয়েছেন, সেটি তেল আভিভের হা ইয়ারকন স্ট্রিট। ভিডিওর জেরে অস্বস্তিতে রাষ্ট্রপুঞ্জ। দুজারিক জানিয়েছেন, তদন্ত শুরু হয়েছে। ওই আধিকারিককে চিহ্নিত করা গেলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে।

ইজরাইলি রাস্তায় তোলা ওই ভিডিওটিতে দেখা যাচ্ছে, গাড়ির পিছনের সিটে বসা এক পুরুষ এবং মহিলা সঙ্গমরত অবস্থায় রয়েছেন। তাঁরা এতটাই মগ্ন, যে গাড়ির কাচ নামানো, সে বিষয়ে কোনও হুঁশ তাঁদের নেই। রাস্তার পাশে কোন বাড়ি থেকে ভিডিওটি তোলা হয়েছে বলে অনুমান। তবে ভিডিওতে কারও মুখ দেখা যায়নি। গাড়িতে থাকা আধিকারিক তাঁর সঙ্গিনীর সঙ্গেই মিলিত হয়েছিলেন, নাকি এক্ষেত্রে অর্থের বিনিময় কোন যৌনসঙ্গী ছিলেন- তা এখনও স্পষ্ট নয়।

Related articles

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...

স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্য সরকারের সিদ্ধান্তের বিরোধিতায় সরব যৌথ মঞ্চের নেতা ভাস্কর

সরকারি কর্মীদের বাড়িতে স্মার্ট মিটার বাধ্যতামূলক! রাজ্যের তহবিল থেকে যাঁরা বেতন, সাম্মানিক বা পারিশ্রমিক পান— সেই সমস্ত শিক্ষক,...