Friday, May 22, 2026

ডেপুটি মেয়র সহ ৪ দলীয় নেতাকে ত্রাণ দুর্নীতির অভিযোগ শোকজ তৃণমূলের

Date:

Share post:

দুর্নীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া শুরু করল তৃণমূল কংগ্রেস। শনিবার প্রাক্তন মন্ত্রীসহ বাঁকুড়া জেলার তিন নেতাকে দুর্নীতির অভিযোগে শোকজ করার পর এবার পশ্চিম বর্ধমান জেলার চার তৃণমূল নেতাকে শোকজ করা হল। দলের তরফে বুঝিয়ে দেওয়া হলো দুর্নীতি করলে এবার আর রেহাই মিলবে না। যদিও বিজেপি বলছে, দলের দুর্নীতি এমন পর্যায়ে পৌঁছেছে যে প্রকাশ্যে এসব নেতাদের দল থেকে তাড়াতে হচ্ছে।

দলের তরফ এদিন শোকজ করা হয়েছে আসানসোলের পুরসভার ডেপুটি মেয়র তবসুম আরা, আসানসোলের ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বেবী খাতুন, আসানসোলের ৫৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলরের স্বামী তথা ওয়ার্ড কমিটির সভাপতি শংকর চক্রবর্তী, ও দুর্গাপুরে দলের শ্রমিক সংগঠনের নেতা তথা দুর্গাপুর পৌরসভার মেয়র পরিষদ প্রভাত চট্টোপাধ্যায়। প্রত্যেকের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এক সপ্তাহ আগেই মুখ্যমন্ত্রীর নবান্ন থেকে পরিষ্কার ভাষায় জানিয়েছিলেন, কোনওরকমের দুর্নীতি তিনি মাফ করবেন না। একের পর এক পদক্ষেপ নিয়ে তৃণমূল কংগ্রেস দলের তরফে সেটাই প্রমাণ করে দিচ্ছে।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...