Friday, May 22, 2026

দুই দলের সংঘর্ষে রণক্ষেত্র খেজুরি

Date:

Share post:

দুই দলের সংঘর্ষের জেরে রণক্ষেত্র পূর্ব মেদিনীপুরের খেজুরি। বিজেপির দাবি, গুলিবিদ্ধ হয়েছে কাঁথি জেলার বিজেপি সম্পাদক পবিত্র দাস। যদিও প্রাথমিকভাবে পুলিশের দাবি, কোনও গুলি চলেনি। আহত বিজেপি নেতাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। অন্যদিকে হামলাকারীদের গ্রেফতারের দাবি জানিয়ে দীর্ঘক্ষণ পথ অবরোধ করে বিজেপি সমর্থকরা।
বিজেপির অভিযোগ, পুলিশের উপস্থিতিতে রবিবার তাঁদের দলের কর্মী সমর্থকদের ওপর গুলি, বোমা নিয়ে হামলা চালায় তৃণমূল। সেই সময় কাঁথি জেলার বিজেপি সম্পাদক পবিত্র দাসের হাতে গুলি লাগে। রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
এই প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেন, “তৃণমূলের হার্মাদ বাহিনী খেজুরিতে অশান্তি করছে। পুলিশ কোনও ব্যবস্থা নিচ্ছে না।”
যদিও বিজেপির ওপর তৃণমূলের হামলার অভিযোগ অস্বীকার করেছেন সাংসদ শিশির অধিকারী। তিনি দাবি করেছেন, এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনও যোগসূত্র নেই । বিজেপির গোষ্ঠী সংঘর্ষের ফলে এই ঘটনা। বরং তিনি স্পষ্ট জানিয়েছেন, পবিত্র দাস আগে সিপিএম করতেন। বর্তমানে তিনি বিজেপিতে যোগ দেওয়াতেই গণ্ডগোলের সূত্রপাত। এখনও থমথমে গোটা এলাকা। বিশাল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে।

Related articles

বন্দুকবাজের গুলিতে নিহত পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড

পুলওয়ামা হামলার নেপথ্যে অন্যতম মূল মাথা কুখ্যাত জঙ্গি হামজা বুরহানকে গুলি করে মারল অজ্ঞাতপরিচয় বন্দুকবাজরা। বৃহস্পতিবার পাক অধিকৃত...

চন্দ্রনাথ খুনে চরম নাটকীয় পরিস্থিতি! ছাড়া পেলেন অভিযুক্ত রাজ সিং, কিন্তু কেন?

চন্দ্রনাথ রথ হত্যাকাণ্ডে চরম নাটকীয় পরিস্থিতি! নামের সামান্য ভুলে এক সম্পূর্ণ নির্দোষ যুবককে এতদিন জেল খাটতে হল। অবশেষে...

প্রশাসনে বড় রদবদল! বিধাননগর ও আসানসোলে নতুন পুর কমিশনার

রাজ্য প্রশাসনে বড়সড় রদবদল করল নবান্ন। বিধাননগর এবং আসানসোল পুরসভার শীর্ষ পদে আনা হল নতুন কমিশনারদের। একই সঙ্গে...

২২ বছরের শাপমুক্তি, আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল

২২ বছরের অপেক্ষার অবসান। দেশের সেরা লিগে চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল। ইন্টার কাশীকে ২-১ গোলে হারিয়ে আইএসএল চ্যাম্পিয়ন ইস্টবেঙ্গল।ডার্বির দলের...