Saturday, April 4, 2026

পুলিশি হেফাজতে বাবা-ছেলের মৃত্যুকাণ্ডের তদন্তে নামবে সিবিআই

Date:

Share post:

পুলিশি হেফাজতে বাবা-ছেলের মৃত্যুর ঘটনায় ফুঁসছে সারা দেশ। তামিলনাড়ুর থোথুকুড়ি থানার ঘটনায় হতবাক দেশবাসী। তদন্তের দাবি জানিয়ে সরব হয়েছেন সাধারণ মানুষ। সংশ্লিষ্ট ঘটনার তদন্তের ভার এবার সিবিআইয়ের হাতে তুলে দিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী কে পালানিস্বামী।

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে একটি ভিডিও। সেখানে দেখা গিয়েছে, দড়ি দিয়ে হাত-পা বেঁধে সিলিং থেকে টাঙিয়ে দেওয়া হয়েছে একজনকে। তেল মাখিয়ে পায়ুদ্বারে ঢুকিয়ে দেওয়া হচ্ছে লম্বা লাঠি। বাঁচার জন্য চিৎকার করছেন ওই ব্যক্তি। থানার ওই ঘরে উপস্থিত ছিলেন বেশ কয়েকজন। ঘটনায় অভিযুক্ত সন্দেহে দুই পুলিশ আধিকারিকে সাসপেন্ড করা হয়েছে।

মৃতের পরিবারের জানিয়েছে, ওই এলাকায় জয়রাজ পি’র মোবাইলের দোকান রয়েছে। লকডাউনের সময় ওই ব্যক্তি দোকান খুলে ছিলেন বলে অভিযোগ ওঠে। শনিবার পুলিশ গ্রেফতার করে তাঁকে। বাবাকে ছাড়াতে ছেলে জে বেনিক্স থানায় যান। পরিবারের অভিযোগ, থানায় নিয়ে গিয়ে ওই দুজনের ওপর পাশবিক অত্যাচার চালিয়েছে পুলিশ। হাসপাতালে ভর্তি করা হলেও সোমবার জে বেনিক্স এবং মঙ্গলবার ওই বৃদ্ধ মারা যান।

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...