Saturday, May 23, 2026

অতি সংক্রমিত পাঁচ রাজ্য থেকে ট্রেন-বিমান নয়, প্রস্তাব মমতার

Date:

Share post:

দেশজুড়ে করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তার মধ্যে পাঁচটি রাজ্যের অবস্থা এখনও যথেষ্ট সঙ্গীন। এই পরিস্থিতিতে ওই পাঁচটি রাজ্য থেকে ট্রেন বা বিমান চলাচল আপাতত বন্ধ রাখার প্রস্তাব দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার, নবান্নে সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, সব রাজ্যের প্রতি বাংলার সহমর্মিতা রয়েছে। কিন্তু যেভাবে করোনাভাইরাস ছড়াচ্ছে, তাতে আপাতত বেশি সংক্রমিত পাঁচটি রাজ্য থেকে ট্রেন চলাচল বন্ধ রাখা হোক। মুখ্যমন্ত্রী বলেন, পরিযায়ী শ্রমিকদের বিষয়টা রাজ্য সরকার সামলে নিয়েছে। কিন্তু এই পরিস্থিতিতে সংক্রমিত অঞ্চল থেকে বেশি সংখ্যক লোক রাজ্যে এলে কারোনা সংক্রমণ ছড়ানোর আশঙ্কা বেড়ে যাবে।

পাশাপাশি, ওইসব রাজ্যগুলি থেকে বিমান চলাচলেও আপত্তি জানিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি অভিযোগ করেন, অসামরিক বিমান পরিবহন মন্ত্রক এবিষয়ে নজরদারি করছে না। ফলে রাজ্যের পক্ষে নজরদারি করাটা অত্যন্ত সমস্যার হয়ে দাঁড়াচ্ছে। শুধু তাই নয়, অন্যান্য রাজ্য থেকেও সপ্তাহে একদিন বিমান চালানোর পরামর্শ দিয়েছেন মুখ্যমন্ত্রী। আন্তর্জাতিক বিমানের মাসে একদিন উড়ানের প্রস্তাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। যদিও ইতিমধ্যে কেন্দ্রের তরফ থেকে ১৫ জুলাই পর্যন্ত আন্তর্জাতিক বিমান বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে, চলবে শুধু কার্গো বিমান।

Related articles

শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের হাওয়া! রাজ্যে ‘বিদ্যাঞ্জলি’ প্রকল্প চালুর তোড়জোড়

বিজেপির বাংলায় শিক্ষাক্ষেত্রেও এবার বেসরকারীকরণের থাবা! কেন্দ্রের নতুন প্রকল্প চালুর নামে শিক্ষাঙ্গনে বেসরকারি পুঁজি ও স্বেচ্ছাসেবী সংগঠনকে সযত্নে...

অল্পের জন্য রক্ষা! প্রাণে বাঁচলেন ৩ সেনা আধিকারিক, বিতর্ক ‘চিতা’ নিয়ে 

বড়সড় দুর্ঘটনার হাত থেকে অল্পের জন্য রক্ষা পেলেন তিন ভারতীয় সেনা আধিকারিক। লেহতে ভেঙে পড়ল ভারতীয় সেনার চপার।...

গ্রেফতার হবে ছেলে! ঘুম উড়েছে CJP প্রতিষ্ঠাতা অভিজিতের বাবা-মায়ের

সন্তানকে শিক্ষা দিয়ে, বিদেশে শিক্ষিত করার অর্থ সঞ্চয় করে, উচ্চশিক্ষিত করে সব বাবা-মাই চান তাঁদের সুস্থ সুন্দর জীবন।...

৯৬’এর সিপিআইএম আর ২৬’এর বিজেপি সমান: হকার উচ্ছেদের প্রতিবাদ তৃণমূলের

রাজ্যে ক্ষমতা দখলের আগে থেকে বুলডোজারের ভয় তৈরি করেছিলেন বিজেপির নেতারা। বিজেপি প্রথমবার বাংলায় ক্ষমতা দখলের পরে সেই...