Thursday, May 14, 2026

মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ইরানের

Date:

Share post:

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করল ইরান। চলতি বছর জানুয়ারি মাসে মার্কিন ড্রোন ইরানের বাগদাদে হামলা চালায় বলে অভিযোগ। তাতে নিহত হন ইরানের এক জেনারেল। এই ঘটনায় ট্রাম্প সহ আরও ৩০ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে ইরান।

ইরানের এই পদক্ষেপ স্পষ্ট করল দুই দেশের মধ্যে ফাটল চরমে পৌঁছেছে। জেনারেল কাসেম সোলেমানির মৃত্যু ও সান্ত্রাসবাদের অভিযোগ আনা হয়েছে মার্কিন প্রেসিডেন্টের বিরুদ্ধে। তেহরানের প্রসিকিউটর আলি আলকাসিমেহর  ট্রাম্প ছাড়া আরও ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ এনেছেন। তবে বাকিদের প্রকাশ্যে আনা হয়নি।

ট্রাম্পকে ধরতে ইন্টারপোলের কাছে সাহায্য চেয়েছে ইরান। তাদের ‘লাল নোটিশ’ জারি করার কথা বলেছে ইরান। এই লাল নোটিশ জারি হলে কর্তৃপক্ষ ওই ব্যক্তির উপর নজর রাখে। ইতিমধ্যেই এই বিষয়ে আলোচনা করতে বসেছে ইন্টারপোল।

Related articles

সাসপেন্ড দমকল আধিকারিক: তিলজলার ঘটনায় কর্পোরেশনকে নোটিশ, জানালেন অগ্নিমিত্রা

তিলজলার আগুনের ঘটনায় একের পর এক পদক্ষেপ বর্তমান রাজ্য সরকারের। বুধবারই ভাঙা শুরু হয়েছে বাড়ি। জমা পড়েছে দমকল...

টলিউডে ক্ষমতার পালাবদল: চার বিধায়ককে দায়িত্ব দিলেন শুভেন্দু

বাংলা চলচ্চিত্র জগতের এক ঝাঁক কৃতি তারকা এবার বিজেপির বিধায়ক হিসাবে রাজ্যে জায়গা করে নিয়েছেন। সেই সময়ই টলিউডে...

মজাদার চ্যালেঞ্জে ‘মুচমুচে’ প্রমাণ, বিশ্বের সেরা ফ্রেঞ্চ ফ্রাইজের দাবি ওয়াও মোমোর

ফ্রেঞ্চ ফ্রাই খেতে কে না ভালোবাসে! কিন্তু গরম প্যাকেট খোলার কিছুক্ষণ পরেই তা নেতিয়ে গেলে মন খারাপ হওয়াটাই...

পাঁচ টাকায় এবার মাছে-ভাতে বাঙালি, আমজনতার পাতে বড় চমক রাজ্যের 

বাঙালির পাতে এবার শুধু ডিম নয়, জায়গা করে নিতে চলেছে মাছও। রাজ্য সরকারের নতুন পরিকল্পনায় এবার মাত্র পাঁচ...