Thursday, April 9, 2026

অ্যাপ নিষেধাজ্ঞা নিয়ে কী প্রতিক্রিয়া চিনের?

Date:

Share post:

লাদাখ সীমান্তে উত্তেজনার আবহে ভারত সরকার এদেশে চিনা অ্যাপ নিষিদ্ধ করায় গভীর উদ্বেগ প্রকাশ করল বেজিং। সেইসঙ্গে দিল্লির এই সিদ্ধান্তের প্রতিক্রিয়া দিতে গিয়ে মঙ্গলবার চিনা বিদেশমন্ত্রক জানিয়েছে, পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। সংবাদসংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সোমবারই টিকটক, ইউসি ব্রাউজার সহ ৫৯টি মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের দাবি, ভারতের নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষা এবং এদেশের নাগরিকদের তথ্য সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

যে সব অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে সেই তালিকায় রয়েছে আলিবাবা, টেনসেন্ট, শাওমির মতো একাধিক সংস্থা। ভারতের এই ‘ডিজিটাল স্ট্রাইক’ চিনা ব্যবসায়ীদের স্বার্থের পরিপন্থী কিনা তার জবাবে চিনা বিদেশমন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান বলেন, চিন এই ব্যাপারে গভীর ভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে বলেও মন্তব্য করেছেন ঝাও।
যে ৫৯টি চিনা অ্যাপ নিষিদ্ধ করা হয়েছে, সেই সংস্থাগুলির থেকে বিস্তারিত ব্যাখ্যাও তলব করেছে ভারত সরকার।

 

Related articles

ভালো ফলে পুরস্কার, খারাপ কাজে তিরস্কার! মেদিনীপুরের বৈঠকে হুঁশিয়ারি অভিষেকের

ভালো কাজে পুরস্কার মিলবে, কিন্তু খারাপ কাজের জন্য তৈরি থাকতে হবে তিরস্কারের মুখে পড়ার জন্য। বিধানসভা নির্বাচনের মুখে...

আলুর বাম্পার ফলন রাজ্যে! হিমঘরে রেকর্ড মজুত, আশ্বস্ত কৃষি দফতর

চলতি মরসুমে রাজ্যে আলুর রেকর্ড ফলন হয়েছে। কৃষি দফতর সূত্রে খবর, এ বছর উৎপাদনের পরিমাণ প্রায় দেড় কোটি...

হুমায়ুনের ‘ডিল’ ভিডিও! এবার স্বরাষ্ট্রমন্ত্রীর জবাব তলব তৃণমূলের

ফেঁসে গিয়ে এখন এআই-এর দোহাই দিয়ে পিঠ বাঁচাতে চাইছেন হুমায়ুন কবীর। কিন্তু তাঁর এই 'ডিলের' ভিডিও নিয়ে সাফাই...

IPL: ঘরের মাঠে উইকেটহীন শামি, চেনা দৃশ্য উধাও ইডেনের

লখনউয়ের বিরুদ্ধে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটে ১৮১ রান তুলল কেকেআর(KKR)। ঘরের মাঠে তৃতীয় ম্যাচ, সকাল থেকেই কলকাতার আকাশের...