Thursday, February 19, 2026

সমবায় ব্যাঙ্কে RBI-এর নিয়ন্ত্রণ প্রত্যাহারের দাবি জানিয়ে মোদিকে চিঠি মমতার

Date:

Share post:

“সমবায় ব্যাঙ্ক রাজ্য সরকারের অধীনে। সেখানে হস্তক্ষেপ করার অর্থ হল রাজ্য সরকারের ক্ষমতার উপরেও হস্তক্ষেপ করা।”

রাজ্যের সমবায় ব্যাঙ্কের উপর রিজার্ভ ব্যাঙ্কের তদারকির সিদ্ধান্তের প্রতিবাদে এ ভাবেই সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, “কেন্দ্র সমবায় ব্যাঙ্কগুলোর স্বাধীনতায় হস্তক্ষেপ করছে৷ রাজ্যের সঙ্গে কোনও আলোচনা না করেই আনা হয়েছে অর্ডিন্যান্স। এটা রাজ্যের অধিকারের উপর হস্তক্ষেপ।”

দেশের সব সমবায় ব্যাঙ্ক এখন থেকে নিয়ন্ত্রণ করবে রিজার্ভ ব্যাঙ্ক৷
এ জন্য অর্ডিন্যান্স এনে ব্যাঙ্কিং রেগুলেশন অ্যাক্টের ধারা সংশোধন করা হয়েছে, তা বাতিলের দাবিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই সিদ্ধান্তে আপত্তি জানিয়ে মুখ্যমন্ত্রী চিঠিতে লিখেছেন, সমবায় ব্যাঙ্কের দায়িত্ব বা তদারকির ভার সাধারণত থাকে ব্যাঙ্কগুলোর পরিচালনার দায়িত্বে থাকা রাজ্য সরকারের সমবায় সমিতির রেজিস্ট্রারের উপর। কোন কারনে কেন্দ্র রাজ্যের সেই অধিকার কেড়ে নিতে চাইছে, তা স্পষ্ট করে জানাতে হবে৷

রিজার্ভ ব্যাঙ্ক এখন দেশের সমবায় ব্যাঙ্কগুলোর মূলধন, ঝুঁকি নিয়ন্ত্রণ এবং ঋণ সংক্রান্ত নীতিগুলির তদারকি করবে বলে বিধি সংশোধন করেছে কেন্দ্র। এরই বিরুদ্ধে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী৷

প্রধানমন্ত্রীকে লেখা ওই চিঠিতে মমতা বলেছেন, সমবায় ব্যাঙ্কের একটা অংশে রিজার্ভ ব্যাঙ্কের নজরদারি এমনিতেই ছিল। এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণ আনা হচ্ছে। তাই এই সংশোধনী বাতিল করা হোক। মুখ্যমন্ত্রী বলেছেন, কেন্দ্র, ২০২০ সালের ২২ শে জুন যে অর্ডিন্যান্স এনে বিভিন্ন সমবায় ব্যাঙ্কগুলির তদারকির ক্ষমতা “একতরফা” ভাবে রিজার্ভ ব্যাঙ্কের কাছে হস্তান্তর করেছে তা মেনে নেওয়া যায় না।

spot_img

Related articles

ভোটার তালিকা সংশোধনে কারচুপি! অভিযোগ জানিয়ে কমিশনের দ্বারস্থ তৃণমূলের পাঁচ সদস্যের প্রতিনিধি দল

ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়ায় কারচুপি এবং নির্দিষ্ট একটি সম্প্রদায়ের নাম বাদ দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ তুলে বুধবার নির্বাচন কমিশনের...

T20 WC: জয়ের ধারা অব্যাহত ভারতের, সুপার আটের আগে চিন্তায় রাখল ওপেনিং

টি-টোয়েন্টি(T20 World Cup) বিশ্বকাপে জয়ের ধারা অব্যাহত ভারতের(India) ।গ্রুপ পর্বে শেষ ম্যাচে নেদারল্যান্ডসকে ১৭ রানে হারাল টিম ইন্ডিয়া।...

রাজ্যের মুকুটে নয়া পালক! সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স স্বীকৃতি পেল পিজি

রাজ্যের মুকুটে নয়া পালক। পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের একমাত্র চিকিৎসা প্রতিষ্ঠান হিসেবে ‘সেন্টার অফ রিসার্চ এক্সেলেন্স’ (কোর) স্বীকৃতি...

ডব্লিউবিসিএস-দের এসডিও পদে নিয়োগে নয়া নিয়ম: বড় ঘোষণা নবান্নের

মন্ত্রিসভার বৈঠকের রেশ কাটতে না কাটতেই বড়সড় প্রশাসনিক রদবদলে সিলমোহর দিল নবান্ন। পশ্চিমবঙ্গ সিভিল সার্ভিস (এগজিকিউটিভ) আধিকারিকদের পদোন্নতি...