Sunday, June 14, 2026

করোনা আবহে পরীক্ষা নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়

Date:

Share post:

মহামারি পরিস্থিতিতে পরীক্ষা নিয়ে একগুচ্ছ সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয়। স্বাস্থ্য বিধি এবং সামাজিক দূরত্বকে প্রাধান্য দিয়ে পরীক্ষা নিচ্ছে না বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার ভিডিও কনফারেন্সে সিন্ডিকেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্নাতক এবং স্নাতকোত্তর স্তরের চূড়ান্ত বর্ষের জন্য মূল্যায়ন পদ্ধতি নিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। যেখানে উল্লেখ করা হয়েছে-

▪️ বিএ, বি এসসি স্নাতক স্তরের ক্ষেত্রে ৮০ শতাংশ মূল্যায়ন হবে পূর্ববর্তী যে পরীক্ষায় বেশি নম্বর আছে তার ভিত্তিতে। বাকি ২০ শতাংশ মূল্যায়ন হবে কলেজের ইন্টার্নাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে।
▪️ বি কমের স্নাতক স্তরের ক্ষেত্রে ৮০ শতাংশ মূল্যায়ন হবে শেষ ৫টি সেমিস্টারের মধ্যে যে সেমিস্টারের নম্বর সবথেকে বেশি তার ভিত্তিতে। বাকি ২০ শতাংশ মূল্যায়ন হবে কলেজের ইন্টার্নাল পরীক্ষার নম্বরের ভিত্তিতে।
▪️বিএ, বি এসসি, বি কমের স্নাতকোত্তর স্তরের ক্ষেত্রে ৮০ শতাংশ মূল্যায়ন হবে শেষ ৩টি সেমিস্টারের মধ্যে যে সেমিস্টারের নম্বর সবথেকে বেশি তার ভিত্তিতে। বাকি ২০ শতাংশের মূল্যায়ন কীভাবে হবে তা সিদ্ধান্ত নেবে ফ্যাকাল্টি কাউন্সিল।

Related articles

দৃষ্টিহীনের সুরের লড়াই! রূপোলি পর্দায় দৃষ্টিহীনদের যাপনচিত্র নিয়ে এল ‘আঁখি’

চোখের আলো নেই, কিন্তু মনের গভীরে লুকিয়ে থাকা সুরের জোরেই সমাজের মূল স্রোতে জায়গা করে নেওয়ার অদম্য লড়াই।...

তৃণমূল ছাড়লেন মানস ভুঁইয়া: মমতাকে চিঠি

কংগ্রেস ছেড়ে তৃণমূল হয়ে এবার কি বিজেপির পথে মানস ভুঁইয়া? তৃণমূলের দুঃসময়ে যখন বিধায়ক থেকে সাংসদরা দল ছেড়ে...

নীরব-মামলায় পিএনবি কর্তাদের ক্লিনচিট দিল সিবিআই, বিশেষ আদালত থেকে মামলা সরল ম্যাজিস্ট্রেট কোর্টে

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক (পিএনবি) জালিয়াতি মামলায় বড়সড় মোড়। পলাতক হিরে ব্যবসায়ী নীরব মোদির কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়ার...

যুব তৃণমূল সভানেত্রীর পদ থেকে সায়নীর বিদায়: গুরুত্বপূর্ণ দায়িত্বে কুণাল

শনিবার তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাসভবনে জাতীয় কর্মসমিতির বৈঠক হয়। সেই বৈঠক থেকে নেত্রীর বার্তা, লড়াই চলছে। লড়াই চলবে।...