Friday, May 15, 2026

ভারী বৃষ্টির সম্ভাবনা নেই, দক্ষিণবঙ্গে জারি থাকবে অস্বস্তি

Date:

Share post:

শুরুতে বর্ষার বৃষ্টি খানিকটা স্বস্তি দিলেও ফের ভ্যাপসা গরমে বেড়েছে অস্বস্তি। কলকাতা সহ দক্ষিণের জেলাতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনটাই জানাচ্ছে হাওয়া অফিস। তবে উত্তরবঙ্গের মতো ভালো পরিমান বৃষ্টির সম্ভাবনা এখনই তৈরী হচ্ছে না দক্ষিনবঙ্গে।

রেকর্ড বলছে এক যুগে সর্বোচ্চ বৃষ্টি হয়েছে চলতি বছর জুন মাসে। এমন বৃষ্টি গত ১২ বছরে দেখা যায়নি বলে জানিয়েছে কেন্দ্রীয় হাওয়া অফিস। এই সময়ে স্বাভাবিকের থেকে ১৮ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম—চারটি অঞ্চলে বাড়তি বৃষ্টি হওয়ার পাশাপাশি এবছর মধ্য ভারতও পেয়েছে ভারী বর্ষন। ভালো বৃষ্টি হওয়ায় উপকার হয়েছে কৃষকদেরও।
খরিফ শস্যের বীজ বপনের তথ্যে নজর রাখলে দেখা যাবে এই মরশুমে ইতোমধ্যে ৩১৫.৬ লাখ হেক্টর জমিতে চাষের কাজ শুরু হয়ে গিয়েছে। ধানের বীজ বপন স্বাভাবিকের চেয়ে ৫.৭ লাখ হেক্টর বেশি হয়েছে। পিছিয়ে নেই ডাল, তেলের বীজ এবং তুলোর চাষও।

ভারতের আবহাওয়া দফতরের তথ্য অনুযায়ী ২০০৮ সালের পর ২০২০ সালের জুন মাসে ১৯৬.২ মিমি বৃষ্টি হয়েছে সারা দেশে। ২০০৮ সালে এই পরিমাণ ছিল ২০২ মিমি। সাধারণত জুন মাসে ১৬৬.৯ মিমি-এর আসেপাশে বৃষ্টি হয়ে থাকে। বর্ষাকালের প্রথম মাস জুনের বৃষ্টির পরিমাণই বলে দেয় সে বছর খরিফ শস্য কেমন হবে।

Related articles

বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাজ্য বিধানসভার নির্বাচিত স্পিকার রথীন্দ্র, শুভেচ্ছা সব পক্ষের

শুক্রবার বিধানসভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় স্পিকার হিসেবে জয়লাভ করলেন বিজেপি বিধায়ক রথীন্দ্র বোস। এদিন প্রোটেম স্পিকার তাপস রায়ের (Tapas...

পুরনিয়োগ দুর্নীতি মামলায় ED দফতরে রথীন 

পাঁচবার তলব এড়িয়ে যাওয়ার পর অবশেষে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের (ED) দফতরে হাজিরা দিলেন প্রাক্তন খাদ্যমন্ত্রী রথীন ঘোষ (Rathin Ghosh)।...

নিট পরীক্ষার নতুন দিন ঘোষণা NTA-র 

প্রশ্নপত্র ফাঁস বিতর্কে বাতিল হয়ে যাওয়া সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা নিটের নতুন দিন ঘোষণা করল ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)।...

আশঙ্কাই সত্যি, দাম বাড়ল পেট্রোল-ডিজেলের 

আমজনতার অস্বস্তি বাড়িয়ে দেশজুড়ে দাম বাড়ল পেট্রোল-ডিজেলের (Petrol Diesel price hike) । দিন কয়েক আগেই জ্বালানি সংকট নিয়ে...