Saturday, June 6, 2026

বিদেশে আটকে পড়া ৩০ হাজার ভারতীয়কে দেশে ফেরাল SpiceJet  

Date:

Share post:

করোনার কারণে বিদেশের বিভিন্ন জায়গায় আটকে ছিলেন বহু ভারতীয়। তাঁদের দেশে ফেরাল SpiceJet-এর বিশেষ চার্টার বিমান।
ভারতের লো-কস্ট এই বিমানসংস্থা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় গত কয়েক মাসে নিয়মিত কার্গো বিমান চালিয়েছে। ওষুধপত্র থেকে শুরু করে অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী পৌঁছে দিয়েছে তারা ৷ এবার বিদেশে আটকে পড়া ভারতীয়দের ফিরিয়ে আনার কাজেও নেমে পড়ল এই বিমানসংস্থা ৷

এখনও পর্যন্ত বিভিন্ন দেশে ২০০টি চার্টার বিমান চালিয়ে প্রায় ৩০ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়ে আনতে সফল স্পাইসজেট ৷ যাদের মধ্যে অধিকাংশই হল সংযুক্ত আরব আমিরশাহী-সহ মধ্য প্রাচ্যের অন্যান্য দেশগুলি থেকে আসা ভারতীয়রা ৷ শুধু আমিরশাহী থেকেই ১১১টি বিমানে ২০ হাজার ভারতীয়কে দেশে ফিরিয়েছে স্পাইসজেট ৷ এর পাশাপাশি সৌদি আরব, ওমান, কাতার,লেবানন এবং শ্রীলঙ্কার মতো আরও অনেক দেশে ৫০টি-র মতো চার্টার ফ্লাইট চালিয়ে আটকে থাকা ভারতীয়দের দেশে ফিরিয়ে এনেছে স্পাইসজেট ৷

Related articles

ভাঙার পথে কলকাতা পুরসভা? মেয়রের ইস্তফার পরেই শোকজ নবান্নর

কলকাতা পুরসভা ভেঙে দেওয়ার পথে এগোচ্ছে রাজ্য সরকার। মেয়রের পদত্যাগের কয়েক ঘণ্টার মধ্যেই পুরসভাকে কারণ দর্শানোর নোটিশ পাঠাল...

চোখ বন্ধ করে থাকতে পারব না: মমতার পাশে থেকেই বার্তা কুণালের

তৃণমূলের টিকিটে ও প্রতীকে জেতার পরে যে বিধায়করা বিশ্বাসঘাতকতার জায়গায় গিয়েছেন, তাঁদের বারবার ভুল ধরিয়ে দিয়েছেন তৃণমূল মুখপাত্র...

জোর করে বাংলাদেশে লোক ঢোকানোর চেষ্টা!ভারতের পরিকল্পনা আটকালো প্রতিবেশী রাষ্ট্র

বাংলা-ত্রিপুরা-অসম থেকে প্রতিদিন জোর করে লোক ঢোকানোর চেষ্টা হচ্ছে বাংলাদেশে? এবার নয়াদিল্লির পরিকল্পনা আটকে দিল বিজিবি! গত ৪...

মমতা-পাঠান রাজনৈতিক মধ্যস্থতা সৌরভের! চিঠি দিয়ে দাবি ওড়ালেন ‘দাদা’

বাংলায় রাজনৈতিক পালাবদলের পরে বিজেপির ঘৃণ্য রাজনৈতিক চক্রান্তে নতুন রাজনৈতিক সংকটে গোটা রাজ্য। বিরোধী দল হিসাবে কোনও দলকে...