Monday, May 18, 2026

উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী বিকাশের বাড়ি ভাঙলো প্রশাসন, ছেলের মৃত্যু কামনা মায়ের

Date:

Share post:

ডিএসপি সহ ৮ জন পুলিশকে গুলি করে হত্যা করে উত্তরপ্রদেশের কুখ্যাত দুষ্কৃতী বিকাশ দুবে। তাকে পাকড়াও করতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়েছিল পুলিশ। কিন্তু তাদের এই অভিযানের কথা জেনে যাওয়াতেই ৮ জন পুলিশ কর্মী মারা যান ওই গ্যাংস্টারের গুলিবর্ষনে। এই ঘটনাকে কেন্দ্র করেই এখন উত্তাল উত্তরপ্রদেশ। যোগী সরকারের আমলে রাজ্যের আইন-শৃঙ্খলা নিয়েও উঠছে প্রশ্ন। এই অবস্থায় কানপুরের ত্রাস বিকাশ দুবের বাড়িতে বুলডোজার চালালো স্থানীয় প্রশাসন।

এই ঘটনার জেরে জোরকদমে চলছে তদন্ত। অভিযুক্তদের খুঁজতে উত্তরপ্রদেশের সীমানা সিল করে দেওয়া হয়েছে।

এমন পরিস্থিতিতে কৃতকর্মের জন্য ছেলের মৃত্যু কামনা করলেন বিকাশের মা সরলা দেবী। বৃদ্ধা সরলাদেবী স্পষ্ট বলেন, “ভালো হবে যদি ও নিজে অত্মসমর্পণ করে। পুলিশের চোখে ফাঁকি দিয়ে পালাতে থাকলে ওকে এনকাউন্টার করে মারা হোক। আমিও বলবো ওকে ধরো এবং এনকাউন্টার করে মেরে ফেলো।সারা জীবন অনেক পাপ করেছে ও। নির্দোষ পুলিশদের হত্যা করে জঘন্য অন্যায় করেছে ওর চরম শাস্তি হওয়া উচিত।”

বৃদ্ধা আরও জানান, এমন ছেলের জন্য তিনি লজ্জিত। গত ৪ মাস বিকাশের সঙ্গে তাঁর কোনও সম্পর্ক নেই। লখনউতে তিনি ছোট ছেলের কাছেই থাকেন তিনি।

Related articles

সন্ত্রাসের রাজনীতির কাছে মাথা নত করবে না তৃণমূল, মেদিনীপুর ও বর্ধমান ঘুরে বার্তা ফ্যাক্ট ফাইন্ডিং টিমের

বিজেপি সন্ত্রাসের রাজনীতি কায়েম করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বাংলায়। জোর করে ভোটে জেতার পর জেলায় জেলায় ভাঙচুর-অত্যাচার চালিয়ে...

FIR খারিজের আবেদন জানিয়ে হাই কোর্টের দ্বারস্থ অভিষেক

ভোট প্রচারে উসকানিমূলক মন্তব্য করার অভিযোগে বিধাননগর পুলিশের সাইবার ক্রাইম শাখায় হওয়া এফআইআরের খারিজের আবেদন জানিয়ে কলকাতা হাই...

দেবজ্যোতি মিশ্রের ‘আলোপাখির গান’, চাঁদের হাট জিডি বিড়লা সভাঘরে

সুরের কোনো সীমানা হয় না। দেশকাল ও ভাষার গণ্ডি পেরিয়ে সুরই মানুষকে এক সুতোয় বেঁধে রাখে। বাংলা তথা...

সংখ্যালঘু ও সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে নেদারল্যান্ডসের কটাক্ষ, কড়া জবাব ভারতের

ভারতের গণতান্ত্রিক পরিকাঠামো, সংবাদমাধ্যমের স্বাধীনতা এবং সংখ্যালঘু অধিকার নিয়ে ডাচ প্রধানমন্ত্রী রব জেটেন যে উদ্বেগ প্রকাশ করেছিলেন, তার...