Saturday, May 9, 2026

উত্তর বারাকপুরের কাউন্সিলরকে গুলি করার অভিযোগে গ্রেফতার ৪

Date:

Share post:

দু’দিন আগে উত্তর ২৪ পরগণার উত্তর বারাকপুর পুরসভার ২ নম্বর ওয়ার্ডের বিদায়ী নির্দল কাউন্সিলর চম্পা দাসকে তাঁর বাড়ির সামনেই গুলি করে পালায় দুষ্কৃতীরা। নির্দল কাউন্সিলরের পায়ে গুলি লাগে। তদন্তে নামে নোয়াপাড়া থানার পুলিশ। এই ঘটনা নিয়ে শুরু হয়ে যায় তৃণমূল-বিজেপি চাপানউতোর। ব্যক্তিগত শত্রুতা না নেপথ্যে রাজনৈতিক কারণ? এই জল্পনার মাঝেই বড়সড় সাফল্য পেলো পুলিশ। ওই কাউন্সিলারকে গুলি করে খুনের চেষ্টার অভিযোগে চারজনকে গ্রেফতার করল পুলিশ। ধৃতদের নাম তপন, শুভ, টুবাই ও রকি। জগদ্দল এবং নোয়াপাড়া এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে জানা গিয়েছে। পুলিশ প্রাথমিকভাবে জানিয়েছে, পুরনো শত্রুতা থেকেই ওই বিদায়ী কাউন্সিলারকে গুলি করে খুনের চেষ্টা করা হয়।

উল্লেখ্য, গত শনিবার রাত ৮টা নাগাদ ইছাপুরের মায়াপল্লী অঞ্চলে বাড়ির সামনে দাঁড়িয়েছিলেন কাউন্সিলর। সেই সময় তিন-চারজন দুষ্কৃতী তাঁকে লক্ষ্য করে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে প্রথমে ব্যারাকপুরের বি এন বসু মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আঘাত যথেষ্ট গুরুতর হওয়ায় তাঁকে কলকাতার হাসপাতালে নিয়ে আসা হয়।

জেলা তৃণমূলের দাবি, গত পুরসভা নির্বাচনে উত্তর বারাকপুরের ২ নম্বর ওয়ার্ড থেকে নির্দল প্রার্থী হিসেবে জেতার পর চম্পা দাস তৃণমূলের সঙ্গে ছিলেন। উত্তর ২৪ পরগনায় তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক অভিযোগ করেছিলেন, এই কাউন্সিলর গত কয়েকমাস ধরে তৃণমূলের সঙ্গে থাকায় তাঁকে দলে টানার চেষ্টা চালাচ্ছিল বিজেপি। এই নিয়ে টানাপোড়েনের জেরেই দুষ্কৃতী হামলা।

Related articles

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...