Friday, May 8, 2026

মোহভঙ্গ! তৃণমূলেই ফিরতে চান বিপ্লব মিত্র

Date:

Share post:

তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েও দক্ষিণ দিনাজপুর বা রাজ্য কমিটি, কোথাও স্বীকৃতি পাননি বিপ্লব মিত্র৷ বিজেপি’র কোনও সভা-সমাবেশ বা দলীয় বৈঠকেও ডাক পাচ্ছেন না৷

বিজেপি রাজনীতিতে ক্রমশই অপ্রাসঙ্গিক হয়ে পড়ছেন। ফলে এই মুহুর্তে বাড়িতেই থাকছেন তিনি। একুশের ভোটের আগে বিপ্লববাবু এখন কার্যত অনেকটাই ব্যাকফুটে।

এই পরিস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে জল্পনা, বিজেপিতে গুরুত্ব না পেয়ে তাহলে কি পুরোনো দলেই ফিরতে চলেছেন বিপ্লব মিত্র ? জানা গিয়েছে, রাজ্যের এক হেভিওয়েট মন্ত্রী তথা তৃণমূলের প্রথম সারির নেতার সঙ্গে নিয়মিত যোগাযোগ আছে বিপ্লববাবুর। তবে তৃণমূলের তরফে এখনও তাঁকে দলে ফেরা নিয়ে কোনও সবুজ সঙ্কেত দেওয়া হয়নি। ঘনিষ্ঠ মহলে বিপ্লব মিত্র নাকি বলেছেন, “বিজেপিতে যোগদানের পর এক বছরে কয়েকটি কর্মসূচিতে ডাক পেয়েছে। এখন আর ডাকে না৷ জেলায় তৃণমূল নিজের হাতে তৈরি করেছি। এখনও আমি তৃণমূলকে ভালবাসি। যদি রাজ্য নেতৃত্ব মনে করে, আমাকে তাদের প্রয়োজন, তাহলে আমি অবশ্যই দলে ফিরবো।” বিপ্লববাবুর এসব কথার অর্থ, তিনি এখন তৃণমূলে ফিরতে চাইছেন। তবে দলের শীর্ষস্তরের সবুজ সংকেত না পেলে ফেরা যে সম্ভব নয়, সেকথাও জানেন৷

Related articles

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...