Friday, May 8, 2026

সংঘর্ষের আবহে ৫০টি চিনা লগ্নির আর্জি ভারতে

Date:

Share post:

লকডাউনের জেরে ধুঁকছে অর্থনীতি। সমস্যায় পড়েছে একাধিক সংস্থা। এই অবস্থায় ভারতীয় সংস্থার উপর যাতে চিনের নজর না পড়ে তাই এপ্রিল মাসে প্রত্যক্ষ বিদেশি লগ্নি নীতি বদল করে কেন্দ্র। এবার ৪০-৫০টি চিনা সংস্থা বিভিন্ন ক্ষেত্রে লগ্নির জন্য আবেদন জানিয়েছে। সূত্রের খবর এই আবেদন খতিয়ে দেখছে কেন্দ্রীয় সরকার।

নতুন নিয়ম অনুযায়ী, যেসব দেশের স্থলসীমান্তের সঙ্গে ভারতের যোগ আছে, সেই সব দেশের সংস্থা বা ব্যক্তিকে দেশের সংস্থায় লগ্নি করতে হলে কেন্দ্রের অনুমতি লাগবে। এই তালিকায় রয়েছে চিন, বাংলাদেশ, পাকিস্তান, মায়ানমার, ভুটান, নেপাল ও আফগানিস্তানের নাম।

সূত্রের খবর, চিনা লগ্নিকারীদের বিনিয়োগের আবেদন খতিয়ে দেখতে চিনে ভারতীয় দূতাবাস-সহ বিভিন্ন সরকারি বিভাগ ইতিমধ্যেই বৈঠক সেরে ফেলেছে। তবে এক্ষেত্রে বহু ছাড়পত্র লাগবে বলে জানিয়েছেন এক সরকারি কর্তা। বর্তমান পরিস্থিতিতে বিশেষ সর্তকতা অবলম্বন করতে হবে কেন্দ্রীয় সরকারকে। তবে এই তালিকায় কোন কোন সংস্থা রয়েছে তা অবশ্য জানা যায়নি।

Related articles

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...

পরলোকে প্রিয় পোষ্য, ‘লাকি’র জন্য বিশেষ পুজো দেবের

প্রিয় পোষ্য আর নেই। সোমবার সারমেয় 'লাকি'র চলে যাওয়ার কথা জানিয়েছিলেন অভিনেতা দেব (Dev)। শুক্রবার তার জন্য বাড়িতে...

শনিবার রবীন্দ্র জয়ন্তী পালন: মমতার বাড়ির চত্বরেই অনুষ্ঠান

বাংলার ক্ষমতায় আসার পরই বিজেপির ক্ষমতা প্রয়োগের রাজনীতি শুরু। বাংলার সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে রাজনীতির আসরে প্রশাসন। তাই অরাজনৈতিক...

শিক্ষকের চাকরি চেয়ে জুটল লাঠি: বিহারে বিজেপি সরকারের সমালোচনায় মন্ত্রী চিরাগ!

একদিকে বাংলায় প্রথম বিজেপি সরকার প্রতিষ্ঠিত হচ্ছে। প্রধানমন্ত্রী থেকে ভাবী মুখ্যমন্ত্রী দাবি করছেন রাজ্যে বেকারদের চাকরি হবে। অন্যদিকে...