Saturday, May 9, 2026

আমফানের ত্রাণ দুর্নীতি নিয়ে ফের রাজ্যের বিরুদ্ধে বিস্ফোরক দিলীপ

Date:

Share post:

ফের রাজ্য সরকারের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন দিলীপ ঘোষ। আজ, মঙ্গলবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে বঙ্গ বিজেপি সভাপতি বলেন, “ঝড়ের জন্য তিন আর্থিক বছরে ২০১৩ থেকে ২০১৬, ত্রিপল কেনা নিয়ে ১৬ কোটি টাকার দুর্নীতি হয়েছে।” আমফানে তৃণমূলের দুর্নীতিগ্রস্তদের বিরুদ্ধে এফআইআর করা উচিত। কিন্তু আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে না। লোক দেখানো শোকজ করা হচ্ছে, এমনই অভিযোগ দিলীপের।

ত্রাণ দুর্নীতি নিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “ক্ষতিপূরণ-এর অর্থ নিয়ে নন্দীগ্রামে দুর্নীতি হয়েছে। নামখানায় ২০ লক্ষ টাকা ফেরত দিয়েছে, যারা নিয়েছিল। যে দুর্নীতি হয়েছে, তা তৃণমূল পার্টি, রাজ্য সরকার, মুখ্যমন্ত্রী সকলে জানে। কিন্তু জনমানসে বোঝানোর চেষ্টা হচ্ছে, দলের কিছু লোক দুর্নীতি করেছে। বাকিরা সবাই ঠিক আছে।”

দিলীপ ঘোষ অভিযোগের সুরে প্রশ্ন তুলে বলেন, “আমফানের ক্ষতিপূরণ এক হাজার কোটি টাকা কাদের দেওয়া হয়েছে, তার তথ্য কোথায়?” তাঁর আরও দাবি, কোনও তালিকা বিডিও অফিসে টাঙানো হয়নি।

Related articles

৩ বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য: সুপ্রিম-নির্দেশে সমাধান

রাজ্যের ক্ষমতার পালাবদলের সঙ্গে যে দ্বিরাচিতা কেন্দ্রের বিজেপি সরকার বাংলার সঙ্গে এত কাল করে এসেছে, তা আরও স্পষ্ট...

IPL: দিল্লির বিরুদ্ধে দাপুটে জয়, প্লে অফের আশা টিকিয়ে রাখল কেকেআর

  আইপিএল (IPL) প্লে অফের আশা জিইয়ে রাখল কেকেআর(KKR)।শুক্রবার রাজধানীতে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল নাইট ব্রিগেড । এই ম্যাচে...

লাল থেকে গেরুয়া! ভোল বদল রাইটার্স বিল্ডিংয়ের

রাজ্যে পালাবদলের সঙ্গে সঙ্গে কীভাবে রাজ্যের এক এক ঐতিহ্যবাহী এলাকা বদলে ফেলছে বিজেপির প্রশাসন, তার আরও এক নজির...

মুখ্যসচিব পদে মনোজ আগরওয়াল! স্বল্প মেয়াদে নতুন পদ নিয়ে জল্পনা

রাজ্যে নতুন সরকারের শপথ শনিবার। একদিকে যখন রাজনৈতিক পালাবদল, তখনই প্রশাসনিক ক্ষেত্রেও পালাবদলের সম্ভাবনা রাজ্য জুড়ে। ইতিমধ্যেই ফলতা...