Monday, June 15, 2026

মহামারি সন্দেহে যুবকের আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে নিয়ে গেলে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ

Date:

Share post:

বেহালার ঠাকুরপুকুরে এক বেসরকারি হাসপাতালে করোনা সন্দেহে বিনা চিকিৎসায় এক যুবকের মৃত্যু। আর তা নিয়ে এলাকায় উত্তেজনা। যুবকের নাম অনিকেত দাস। বয়স ২১ বছর। মৃতের পরিবারের দাবি, আজ বুধবার দুপুরে ওই যুবক গলায় দড়ি দিয়ে আত্মহত্যার করে।

যুবককে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে তৎক্ষণাৎ বাড়ির লোক স্থানীয় এক হাসপাতালে তাকে নিয়ে যায়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করে।

মৃতের দিদির দাবি, হাসপাতালে নিয়ে যাওয়ার পরও তাঁর ভাই জীবিত ছিল। কিন্তু করোনা আক্রান্ত সন্দেহে হাসপাতালের চিকিৎসকরা সেভাবে দেখেনি তাকে। দীর্ঘক্ষন বিনা চিকিৎসায় ফেলে রাখা হয় ওই যুবককে। এরপর ওই যুবকের মৃত্যু হয়।

বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগে ওই যুবকের পরিবারের লোকেরা ক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে আসেন ঠাকুরপুকুর থানার পুলিশ। পূর্ণ তদন্তের আশ্বাসে শান্ত হোন পরিবারের লোকজন। লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ঠাকুরপুর থানার পুলিশ।

Related articles

NCPI-তে যোগ দলত্যাগী সাংসদদের: ব্যাঙের ছাতায় কেন, প্রশ্ন তৃণমূলের

লোকসভায় তৃণমূলের বিরুদ্ধে প্রবল ক্ষোভ দেখিয়ে নিজেদের দল ছেড়ে এনডিএকে সমর্থনের দাবি করেছিলেন সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। শেষ...

নেহরুর রেকর্ড ভেঙে মোদির একযুগ: ঋণের পাহাড়, বেকারত্ব ও প্রশ্নফাঁসের ১২ বছর 

দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুকে পিছনে ফেলে ভারতের ইতিহাসে সবচেয়ে বেশিদিনের প্রধানমন্ত্রী হয়েছেন নরেন্দ্র মোদি। দেশজুড়ে বিজেপির ধান্দাবাজ...

পেট্রোল-ডিজেল ছাড়া ইথানলেই গাড়ি! গড়কড়ির সিদ্ধান্তে সংকটে দেশ

এবার দেশে ১০০ শতাংশ ইথানলে (E100) গাড়ি চালানোর সবুজ সংকেত দিয়েছে কেন্দ্রীয় পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নীতিন গড়কড়ি...

চাপের কাছে ‘বেসামাল’ হয়েই বিদ্রোহী শিবিরে সুদীপ! ‘বিশ্বাসঘাতক’ দাবি কুণালের

যাবতীয় জল্পনার অবসান ঘটিয়ে রবিবার রেবেল তৃণমূলদের সঙ্গে ভূপেন্দ্র যাদবের বাড়িতে দেখা গেল সুদীপ বন্দ্যোপাধ্য়ায়কে। তৃণমূলের সঙ্গ ছেড়ে...