Thursday, May 14, 2026

বর্ণবৈষম্য নিয়ে তোপ দাগলেন হোল্ডিং ও নাসের

Date:

Share post:

কৃষ্ণাঙ্গদের বারবার কেন বর্ণবৈষম্যের শিকার হতে হয়, তার একাধিক কারণ তুলে ধরলেন মাইকেল হোল্ডিং। একটি চ্যানেলে তাঁর এই সাক্ষাৎকার মুহূর্তের মধ্যে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। 
হোল্ডিংয়ের ধারণা, ছোটবেলা থেকেই একজনের মনে শ্বেতাঙ্গ-কৃষ্ণাঙ্গ ভেদাভেদ তৈরি করে দেওয়া হয়। এমনকি, যীশুকে শ্বেতাঙ্গ দেখানো নিয়েও প্রশ্ন তুলেছেন কিংবদন্তি এই ফাস্ট বোলার। এরই পাশাপাশি জুডাসকে কেন ধর্মীয় কাহিনিতে কৃষ্ণাঙ্গ দেখানো হয়েছে, তা নিয়েও প্রশ্ন আছে হোল্ডিংয়ের।  বর্ণবৈষম্যে নিয়ে নিজের মতামত জানাতে গিয়ে হোল্ডিং বলেছেন , ‘‘বর্ণবৈষম্য শুরু হয় হাজার বছর আগে। আর বরাবরই শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মধ্যে পার্থক্য গড়ে বুঝিয়ে দেওয়া হয়েছে, কারা ভাল, কারা খারাপ।’’ 
তাঁর মতে, ‘‌শিক্ষাই পারে সমাজে পরিবর্তন আনতে। তার জন্য আমাদের ইতিহাসে ফিরতে হবে। লোকে বলে আমরা বর্ণবিদ্বেষী মনোভাব কাটিয়ে উঠেছি। আসলে তা নয়। লোককে শিক্ষিত না করলে সমাজে পুরনো রীতিই চলবে। আমরা সমানাধিকারে বিশ্বাসী।’
ওই অনুষ্ঠানে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক নাসের হুসেন বলেছেন, ‘‌ছ’‌সপ্তাহ আগে চোখের সামনে একজনকে কৃষ্ণাঙ্গকে মেরে ফেলতে দেখেছি। স্বাভাবিক প্রতিক্রিয়ায় মুখ ঘুরিয়ে নিয়েছিলাম। কিন্তু জোর করে ফের তাকানোর চেষ্টা করি। এই ২০২০ সালে এসে কৃষ্ণাঙ্গদের জীবনের জন্য কালো ব্যাজ পরতে হচ্ছে?‌’‌

Related articles

কাকলিকে সরিয়ে কল্যাণকেই লোকসভার মুখ্যসচেতক করলেন মমতা, ‘দিদি’কে কৃতজ্ঞতা সাংসদের

৯ মাসের মধ্যেই পুরনো পদে কল্যাণ বন্দ্যোপাধ্যায় ফেরালেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সরিয়ে ফের...

‘লুঠের জয়’ বেশিদিন টিকবে না! জোট বাঁধুন, মাঠে নামুন: বার্তা অভিষেকের

ভোট লুঠ করে, গণনায় কারচুপি করে বিধানসভা নির্বাচনে জিতেছে বিজেপি! এই জয় বেশিদিন টিকবে না। বৃহস্পতিবার রাত্রে দলের...

জ্বালানি বাঁচাতে ‘ওয়ার্ক ফ্রম হোম’! সোমবার আমলাদের মেট্রো সফরের নির্দেশ রেখা গুপ্তার 

মধ্য এশিয়ার যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্বজুড়ে তৈরি হওয়া জ্বালানি সংকট মোকাবিলায় কোমর বেঁধে নামল দিল্লি সরকার। বৃহস্পতিবার জ্বালানি...

মনোবল শক্ত রাখুন, লড়াই চলবে: কালীঘাটের বৈঠক থেকে সতীর্থদের বার্তা নেত্রীর 

মনোবল ভাঙলে চলবে না, বরং হারানো জমি পুনরুদ্ধারে দ্বিগুণ শক্তিতে রাস্তায় নামতে হবে— বৃহস্পতিবার কালীঘাটের বাসভবনে দলীয় সাংসদদের...